‘গোলের ক্ষুধা হারিয়ে ফেলেছে রোনালদো’

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ১৬:২৩আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৬:২৩

ক্রিস্তিয়ানো রোনালদো ক্রিস্তিয়ানো রোনালদো গোলের জন্য ‘চরম ক্ষুধা’ হারিয়ে ফেলেছেন, এমনটাই মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বার্নড শুস্তার।

২০০৭-০৮ মৌসুমে রিয়ালে কোচ ছিলেন শুস্তার। তার এক মৌসুমের অধ্যায়ে ক্লাব জেতে লা লিগা। তখনও ক্রিস্তিয়ানো রোনালদো পা রাখেননি সান্তিয়াগো বার্নাব্যুতে। ২০০৯ সালে যখন ‘সিআরসেভেন’ রিয়ালে আসেন তার আগের মৌসুমেই চলে যান শুস্তার। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ডের অগ্রগতি ভালোভাবে অনুসরণ করেছেন তিনি।

ম্যানইউতে রোনালদো ছয় মৌসুমে ১১৮ গোল করেছেন ২৯২ ম্যাচে। তবে রিয়ালে এসে সেই ফর্মের ধারাবাহিকতা হয়েছে আরও গতিময়। ৩৮৪ ম্যাচে ৩৯০ গোল করেছেন তিনি। তবে এ মৌসুমে ৩২ বছর বয়সীর ফর্ম একটু পড়ে গেছে। গত পাঁচ ম্যাচে মাত্র একটি গোল করেছেন রোনালদো। সব মিলিয়ে এ মৌসুমে ক্লাবে ২৬ গোল তার নামের পাশে। ক্লাব ও দেশের হয়ে এ মৌসুমে ৩৫ গোল তার।

এমনটা দেখে শুস্তারের মনে হয়েছে আগের সেই গোলক্ষুধা নেই বর্তমান ফিফা বর্ষসেরার। ওয়েল্টকে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কোচ বলেছেন, ‘তার মধ্যে আমি আর গোলের জন্য চরম ক্ষুধা দেখতে পাচ্ছি না। একটা সময় ছিল যখন দল ৪-০ গোলে এগিয়ে থাকলেও সে আরও গোল করতে চাইত। এনিয়ে সে আগ্রাসী ছিল, আরেকটি গোলের জন্য মুখিয়ে থাকত সে। অন্তত পেনাল্টিতে। কিন্তু এখন আর সেরকম দেখা যায় না।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম