মেসির সঙ্গে তুলনায় আপত্তি দিবালার

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ১৭:০৫আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৭:০৫

দিবালা ও মেসি আর্জেন্টিনায় লিওনেল মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে পাউলো দিবালাকে। প্রায় সময়ই বার্সেলোনা ফরোয়ার্ডের কাতারে ফেলা হয় তাকে। কিন্তু এমন তুলনায় আপত্তি জুভেন্টাস তারকার।

মেসির সঙ্গে নিজেকে কোনোভাবে মেলাত চান না দিবালা। মার্কাকে তিনি বলেছেন, ‘মানুষকে বুঝতে হবে আমি মেসি নই। আমি দিবালা এবং শুধুমাত্র দিবালাই থাকতে চাই, যদিও আমি বুঝি অনেক তুলনা করা হয় আমাদের।’

এধরনের তুলনা চাপ বাড়ায় মনে করেন দিবালা, ‘মেসি শুধু একজনই, যেমন একজনই ছিলেন ম্যারাডোনা। তাদের মতো খেলোয়াড়ের জায়গায় অন্য কাউকে রাখতে পারেন না। মানুষ আমাকে নিয়ে এধরনের প্রত্যাশা করে, এটা আমার জন্য চাপের। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

২৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ গোল করেছেন। শোনা যাচ্ছে, বার্সেলোনা তার সঙ্গে যোগাযোগ রাখছে। যদিও ২০২০ সাল পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ আছে দিবালার। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম