রিয়াল ছাড়ার সময় কেঁদেছিলেন হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ১৯:৫৭আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২০:০৩

গনসালো হিগুয়েইন রিয়াল মাদ্রিদে কাটিয়ে গেছেন দারুণ কয়েকটি মৌসুম, গনসালো হিগুয়েইন এখন জুভেন্টাসের খেলোয়াড়। বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন স্ট্রাইকার জানালেন, কতটা কঠিন ছিল তার রিয়াল ছাড়ার সময়টা।

মাদ্রিদের ক্লাবে হিগুয়েইন যোগ দেন ২০০৭ সালে। ২০১৩ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো সময়টাতে সব ধরনের প্রতিযোগিতা মিলে আর্জেন্টাইন তারকা গোল করেছেন ১২১টি। শেষ দিকে করিম বেনজিমার সঙ্গে জায়গা ভাগাভাগি করতে হওয়ায় স্প্যানিশ রাজধানী ছেড়ে যোগ দেন নাপোলিতে। নেপলসের ক্লাবটিতে সাফল্যময় তিন মৌসুম কাটিয়ে নতুন ঠিকানা হিসেবে বেছে নেন জুভেন্টাসকে। পেশাদারী জীবনে ক্লাব বদলের সময়টা কঠিন ছিল বলে হিগুয়েইন জানিয়েছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এল মুন্দো’কে দেওয়া সাক্ষাৎকারে। রিয়াল মাদ্রিদের কথা বলেছেন তিনি সবার আগে, ‘ফুটবল আমাকে আনন্দে যেমন কাঁদিয়েছে, তেমনি কাঁদিয়েছে কষ্টে। যখন আমি (এস্তাদিও সান্তিয়াগো) বার্নাব্যু ছেড়ে গিয়েছিলাম, অবশ্যই কেঁদেছিলাম তখন। একই বিষয় ঘটেছিল নাপোলি ছাড়ার সময়টাতেও।’ সঙ্গে যোগ করলেন, ‘যেখানে খেলেছি, সেই জায়গার প্রতি আমার অন্যরকম আকর্ষণ তৈরি হয়ে গেছে, তাই দুটো ক্লাব ছাড়ার সময়টা ছিল আমার জন্য খুব কঠিন।’

রিয়ালের জার্সি গায়ে বার্সেলোনার সঙ্গে মুখোমুখি হয়েছেন অনেকবার। আরেকবার হিগুয়েইন দাঁড়াতে যাচ্ছেন জুভেন্টাসের জার্সি গায়ে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে অতীতের লড়াই তাকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘প্রত্যেকেই জানে মাদ্রিদকে আমি কতটা ভালোবাসি, যদিও এখন আমি খেলছি জুভেন্টাসের হয়ে। ম্যাচটা আমার জন্য বিশেষ, কারণ আমরা মুখোমুখি হতে যাচ্ছি বড় প্রতিপক্ষের বিপক্ষে, যেটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী