এসি মিলানের নতুন মালিকানায় চীনা কোম্পানি

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৪

মালিকানা ছেড়ে দিলেন বেরলুসকোনি এসি মিলানের ৩১ বছরের মালিকানা ছেড়ে দিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। সিরি ‘আ’র সাবেক চ্যাম্পিয়নদের মালিকানা কিনে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান রসোনেরি স্পোর্ট ইনভেস্টমেন্ট লাক্স।

৭৪ কোটি ইউরোতে মিলানের নতুন মালিক হয়েছে চীনা এ কোম্পানি। ২০১১ সাল থেকে সিরি ‘আ’ জেতেনি মিলান। গত তিন মৌসুমে তারা পয়েন্ট টেবিলের ৭, ১০ ও ৮ নম্বরে থেকে লিগ শেষ করেছিল।  বর্তমানে তাদের অবস্থান ছয় নম্বরে, শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে ২০ পয়েন্ট পেছনে।

১৯৮৬ সাল থেকে ক্লাবটির মালিক ছিলেন বেরলুসকোনি। ওই সময়ে ৮টি লিগ ও ৫টি ইউরোপীয় কাপ জিতেছিল মিলান।

মিলানের নতুন মালিক ইয়ংহং লি ক্লাবের ভালো সময় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন। ছয় বছরের শিরোপা খরা কাটানোই তার প্রধান লক্ষ্য, ‘আমাদের উপর আস্থা রাখায় বেরলুসকোনি ও তার কোম্পানি ফিনিনভেস্টকে ধন্যবাদ জানাই। আর ধৈর্য্য ধরার জন্য সারা বিশ্বের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এসি মিলান বিশ্বখ্যাত ফুটবল ক্লাব এবং তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমরা কথা দিচ্ছি ধাপে ধাপে আবারও বিশ্ব ফুটবলের চূড়ায় এ দলকে ফিরিয়ে আনব।’ সূত্র- বিবিসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের