ইউরোপা লিগে ম্যানইউর হতাশার ড্র

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৬:৪৭

মিখিতারিয়ানের এ গোল যথেষ্ট ছিল না ম্যানইউর জন্য গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষদিকে একটি গোল খেয়ে অ্যান্ডারলেখতের বিপক্ষে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-১ এ ড্র করতে হলো তাদের।

প্রথমার্ধ ম্যানইউ উপভোগ্য ম্যাচ খেলেছে। যার ফল তারা পেয়েছে ৩৬ মিনিটে এগিয়ে গিয়ে। হেনরিখ মিখিতারিয়ানের গোলে ১-০ করে রেড ডেভিলরা। কিন্তু নাটকীয় ড্র তুলে নেয় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে লিন্ডার ডেনডঙ্কার দুর্দান্ত হেডে সমতা ফেরান। এর আগে বিরতির ১০ মিনিটে মিখিতারিয়ান আরেকবার লক্ষ্যে শট নিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। আগামী সপ্তাহে (২০ এপ্রিল) ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগ খেলবে দুই দল।

বৃহস্পতিবারের অন্য কোয়ার্টার ফাইনালে লিও শেষদিকে দুই গোল করে বেসিকটাসের বিপক্ষে ২-১ এ জিতেছে। সেল্তা ভিগো শুরুতে গোল হজম করলেও হোম লেগে জেঙ্ককে তারা হারায় ৩-২ গোলে। বুন্দেসলিগা দল শ্যালকের বিপক্ষে ২-০ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল আয়াক্স। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম