শীর্ষ চারের আশা জাগিয়ে রাখলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ১০:০৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১০:৪৩

শীর্ষ চারের আশা জাগিয়ে রাখলো আর্সেনাল ম্যাচটা ছিল মিডলসবরোর মাঠে। তাই চাপতো একটু ছিলই। কারণ গত ৯ অ্যাওয়ে ম্যাচে মাত্র দুটিতেই জয় পেয়েছিল আর্সেনাল। তবে কোচ আর্সেন ওয়েঙ্গারের কৌশলে সেই চাপ কাটিয়ে ঠিকই জয় তুলে নিয়েছে গানাররা। মিডলসবরোকে ২-১ গোলে হারিয়েছে ওয়েঙ্গারের শিষ্যরা।

কোচ ওয়েঙ্গারের কৌশলটা ছিল ১৯৯৭ সালের পর। এতদিন পর তিন জনের রক্ষণ নিয়ে খেলতে নামে আর্সেনাল। যদিও শুরুটা ছিল উত্তাপহীন। সেই উত্তাপহীন ম্যাচেই প্রাণ ফেরান অ্যালেক্সিস সানচেস। দুর্দান্ত ফ্রি কিকে প্রথমার্ধের ৪২ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। অবশ্য সানচেসের এই গোলটি ছিল প্রিমিয়ার লিগে আর্সেনালের ৩ হাজারতম অ্যাওয়ে গোল।  দ্বিতীয় দল হিসেবে এই মাইলফলক পূরণ করেছে তারা। এর আগে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের গোল সংখ্যা ৩ হাজার ২২৬।

একই সঙ্গে এই মৌসুমে অ্যাওয়ে গোলের তালিকায় শীর্ষে রয়েছেন সানচেস। ১৩ গোল নিয়ে শীর্ষে রয়েছেন চিলিয়ান এই তারকা।   

শুরুতে পেছালেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে স্বাগতিকরা। ৫০ মিনিটে গোলটি করেন নেগ্রেদো। যদিও ৭১ মিনিটে আর্সেনালকে পুনরায় ম্যাচে ফেরান জার্মান তারকা মেসুত ওজিল।

এই জয়ে শীর্ষ চারে থাকার আশা জাগিয়ে রাখলো আর্সেনাল। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। অপর দিকে গত ১৫ ম্যাচে জয়হীন রইলো মিডলসবরো। শুধু তাই নয়, ইংলিশ এই দলটাই ২০১৭ সালে এখনও জয়ের দেখা পায়নি!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী