নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমেনি

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১২:২৬আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৪:১৪

নেইমার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল বার্সেলোনা। বৃহস্পতিবার তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে  আপিল কমিটি।

এ শাস্তির বিরুদ্ধে আর একটি পথ খোলা আছে কাতালান ক্লাবের জন্য। তারা ফেডারেশনের ক্রীড়া আদালতে আপিল করতে পারে। জানা গেছে, শুক্রবারই সেখানে যাচ্ছে তারা। আপিলে জিতে গেলে এবং নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে গেলে রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে দেখা যাবে নেইমারকে।

এপ্রিলের শুরুতে মালাগার মাঠে বার্সার হারের দিন নেইমার দুইটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। স্বাভাবিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ হতেন তিনি। কিন্তু মাঠ ছাড়ার সময় সহকারি রেফারিকে বিদ্রুপ করেন তিনি। শাস্তিও বেশি পেতে হয় তাকে।

ক্লাবের সঙ্গে চার মৌসুমে প্রথমবার নেইমার দেখেছেন লাল কার্ড। এজন্য রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় খেলা হয়নি তার। স্প্যানিশ ফেডারেশনের কাছে আপিলে হেরে যাওয়ায় ‘এল ক্লাসিকো’য় খেলার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেল।

তবে ক্রীড়া আদালত কী করে সেটাই এখন দেখার অপেক্ষা। তাহলে রিয়াল ও ওসাসুনার বিপক্ষে লিগ ম্যাচে খেলার ক্ষীণ সম্ভাবনা সত্যি হয়ে দেখা দেবে। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের