বার্সেলোনার বিপক্ষে পেনাল্টিই পায় না প্রতিপক্ষরা!

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১১:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:০৪

বার্সেলোনার বিপক্ষে পেনাল্টিই পায় না প্রতিপক্ষরা! লা লিগার মৌসুম শেষ হতে বার্সেলোনার হাতে আর ৫ ম্যাচ। মৌসুমের এ পর্যন্ত কোনও প্রতিপক্ষ পেনাল্টি পায়নি তাদের বিপক্ষে। সামনের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পেনাল্টি ‘উপহার’ না দিলে কাতালানরা গড়বে নতুন এক রেকর্ড। লা লিগার ইতিহাসে কোনও দল পেনাল্টি না দিয়ে শেষ করতে পারেনি মৌসুম। এবারের মৌসুমে তাই অনন্য এক রেকর্ডের হাতছানি বার্সেলোনার সামনে।

শুধু লা লিগা নয়, ইউরোপের শীর্ষ পর্যায়ের বাকি চার লিগ-বুন্দেসলিগা, প্রিমিয়ার লিগ, সিরি ‘এ’ ও লিগ ওয়ানের পরিসংখ্যানের দিকে নজর দিলেও পেনাল্টির ব্যাপারে সবাইকে ছাড়িয়ে বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল হিসেবে প্রতিপক্ষদের এখন পর্যন্ত কোনও পেনাল্টি ‘উপহার’ দেয়নি কাতালান ক্লাবটি। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে কোনও পেনাল্টি না হওয়ায় ইউরোপিয়ান ফুটবলে একমাত্র দল হিসেবে জায়গাটা ধরে রেখেছে তারা। এতদিন প্রতিপক্ষকে পেনাল্টি না দেওয়ার দৌড়ে তাদের সঙ্গে ছিল বায়ার্ন মিউনিখ, যদিও জার্মান ক্লাবটি মেইঞ্জের বিপক্ষে সবশেষ বুন্দেসলিগার ম্যাচে পেনাল্টি ‘উপহার’ দেওয়ায় পেনাল্টি হজম না করার তালিকায় একমাত্র দল হিসেবে রয়েছে বার্সা।

ইউরোপিয়ান লিগগুলোর পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যাচ্ছে, প্রতিপক্ষকে পেনাল্টি না দেওয়ার তালিকায় বার্সেলোনার ঘর শূন্য; আর বক্সের ভেতর ফাউল করে একটি করে পেনাল্টি ‘উপহার’ দিয়েছে জুভেন্টাস, বায়ার্ন ও বরুশিয়া ডর্টমুন্ড। আর লা লিগায় কোনও পেনাল্টি না দেওয়া বার্সেলোনার পরে দুটি পেনাল্টি হজম করে দ্বিতীয় স্থানে এস্পানিওল।

বাকি থাকা ৫ ম্যাচে পেনাল্টি হজম না করলেই লা লিগার প্রথম দল হিসেবে নতুন রেকর্ড গড়বে বার্সেলোনা। মার্কা

/এফআইআর/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম