ক্লাসিকো হারের পর দলের বাইরে রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১৬:৩৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৬:৪৩

ক্লাসিকো হারের পর দলের বাইরে রোনালদো ক্ষোভ আর হতাশায় শেষ হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর সবশেষ ‘এল ক্লাসিকো’। গোল তো পানইনি, সঙ্গে মিস করেছেন সুবর্ণ সুযোগ। ফুটবলের অন্যতম সেরা এই দ্বৈরথে নিজের ছায়ায় বন্দি থাকা পতুর্গিজ যুবরাজকে বিশ্রাম দিয়েছেন কোচ জিনেদিন জিদান, দেপোর্তিভো লা করুণার বিপক্ষে। বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ হেরে লা লিগার শিরোপা জয়ের পথে ধাক্কা খাওয়া রিয়ালের জন্য এই অ্যাওয়ে ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদিও দলের সেরা অস্ত্রকে বিশ্রাম দিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন ফরাসি কোচ।

দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন জিদান। যেখানে রোনালদোর সঙ্গে নেই ‘এল ক্লাসিকো’তে চোটে পড়া গ্যারেথ বেল। মাঝমাঠের টোনি ক্রোসকেও বিশ্রাম দিয়েছেন এই ম্যাচের জন্য। অবশ্য তাদের বাইরে রাখার কারণও আছে। দেপোর্তিভোর পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় ম্যাচে নামতে হবে রিয়ালকে, তারপর আছে আবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে সেরা কয়েক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন জিদান।

‘এল ক্লাসিকো’তে বাজে পারফরম করায় রোনালদোর বিশ্রামটাও দরকার মনে করেছেন রিয়াল কোচ। বড় লড়াইয়ে হারের হতাশা ঝেড়ে সতেজভাবে ফেরাটা পতুর্গিজ যুবরাজের জন্যও খুব দরকার। অবশ্য দেপোর্তিভো তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে রাখাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল কিনা, সেটা নিয়ে কথা উঠলেও অবাক হওয়ার কিছু নেই। বিশেষ করে আগের ম্যাচেই যেখানে বড় ধাক্কা খেয়েছে রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। তার ওপর আবার লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক সের্হিয়ো রামোসও। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম