আর্জেন্টাইন ফুটবল প্রেসিডেন্টকে একহাত নিলেন বাউসা

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ১৬:৩২আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৬:৩২

বাউসা গত মার্চে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লাউদিও তাপিয়া। এর পর থেকে জাতীয় দলের ওই সময়ের কোচ এদগার্দো বাউসার ভবিষ্যত নিয়ে শুরু হয় নানা কথা। শুরুতে শোনা গিয়েছিল বাউসার ওপর ভরসা রাখছেন নতুন প্রধান, কিন্তু বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব হারের পর তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার কয়েক সপ্তাহ পর ক্ষুব্ধ বাউসা জানালেন, মূর্খের হাতে পড়েছে আর্জেন্টিনার ফুটবল।

আর্জেন্টিনার সাবেক কোচের দাবি, গুজব ছড়িয়ে তাকে সরানোর চেষ্টা করেছিল এএফএ’র নতুন নেতৃত্ব। মার্চের শেষদিকে তাপিয়া নির্বাচিত হওয়ার পর থেকেই বাউসা বুঝতে পারেন তার সময় ফুরিয়ে গেছে। তার মতে, ফুটবলের কিছুই জানে না তাপিয়া ও তার শ্বশুর ভাইস প্রেসিডেন্ট হুগো মোয়ানো। তারা দুজনেই আর্জেন্টাইন ট্রাকার্স ইউনিয়নের সঙ্গে জড়িত।

লা ক্যাপিতালকে এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী বলেছেন, ‘তারা দায়িত্ব নেওয়ার আগেই আমি জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলাম। তারা আমাকে আগে ছাঁটাই করেনি কারণ আমরা চিলিকে (বলিভিয়া ম্যাচের আগে) হারালাম। যদি না জিততাম, আমাকে আগেই ছুঁড়ে ফেলা হতো।’ তাপিয়ার কড়া সমালোচনা করে বাউসা আরও বলেছেন, ‘আমরা যখন ‍ফুটবল নিয়ে কথা বললাম তখন (তাপিয়া) আমাকে কিছু বলেনি। কারণ ফুটবল সম্পর্কে তাদের ধারণা নেই। তারা ট্রেড ইউনিয়নিস্টস।’

শুরুতে গুজব ছড়িয়ে তাকে সরানোর চেষ্টা করেছিল তাপিয়া, জানালেন বাউসা। তবে ওই চেষ্টায় পেরে না উঠে হুট করে তাকে বরখাস্ত করা হয়েছে।

অবশ্য বাউসাকে জবাব দিতে খুব বেশি সময় নেননি নতুন প্রেসিডেন্ট। গত বুধবার কনমেবোলের অধিবেশনে তাপিয়া বলেছেন, ‘ভালো মানুষরা একান্তে কথা বলে। আমার সঙ্গে কথা বলার সুযোগ ছিল তার। কিন্তু সে আমাকে কোনও কিছু বলেনি।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের