জুভেন্টাসের মাঠে ‘সেরা দল’ নামাবে মোনাকো

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৭, ১৭:২১আপডেট : ০৯ মে ২০১৭, ২০:৪৮

জুভেন্টাসের মাঠে ‘সেরা দল’ নামাবে মোনাকো এ মৌসুমে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে মোনাকো। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় মোনাকোর মিশন শুরু হয়েছিল গত বছরের জুলাই থেকে, ফেনারবাচের বিপক্ষে তৃতীয় বাছাইপর্বের ম্যাচ খেলে। এছাড়া লিগ কাপ ও ফরাসি কাপে ফাইনাল ও সেমিফাইনালে প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। আজ মঙ্গলবার রাত পৌনে ১টায় তুরিনে তারা নামবে এ মৌসুমের ৬০তম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে। ক্লান্তি কি চেপে বসেছে খেলোয়াড়দের শরীরে? কোচ লিওনার্দো জারদিম সেটা প্রত্যাখ্যান করলেন। জুভেন্টাসের মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ‘সেরা দল’ নামাতে প্রত্যয়ী এ পর্তুগিজ।

লিগ ওয়ানে ১৯৯৯-২০০০ মৌসুমের পর প্রথম শিরোপা জিততে বাকি তিন ম্যাচে মোনাকোর একটি জয়ই যথেষ্ট। আপাতত লিগ শিরোপাটি একপাশে সরিয়ে রাখতে চান কোচ। আগের বুধবার দ্বিতীয় লুই স্টেডিয়ামে প্রথম লেগে ২-০ গোলে হারের পরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জারদিম। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন আগেই হার মানতে রাজি নন তিনি। সেরা দল নিয়ে মোকাবিলা করতে চান প্রতিপক্ষের মাঠে, ‘ইউরোপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল হচ্ছে মোনাকো। আমাদের সবটুকু দিয়ে দিতে হবে। আমরা আমাদের সেরা দল মাঠে নামাব।’

পরিস্থিতি কঠিন হলেও ম্যাচটি উপভোগ করতে চান জারদিম, ‘আমরা জটিল পরিস্থিতির মধ্যে আছি। কিন্তু আমার মনে হয় আমি খুব ভালো অবস্থায় আছি। অনেক কোচ এ প্রতিযোগিতার বাইরে চলে গেছে। আমি এ ম্যাচটি উপভোগ করতে চাই।’

দ্বিতীয় লুই স্টেডিয়ামে ৯০ মিনিটের লড়াইয়ের চেয়ে তুরিনের লড়াইটা ভিন্ন হবে বিশ্বাস মোনাকো কোচের। মাথা ঠাণ্ডা রেখে খেললে ফল তাদের পক্ষে আসবে মনে করেন জারদিম, ‘আমাদের আক্রমণে যেতে হবে। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে। কারণ পাগলাটে খেললে আমরা টানা দুই বা তিনটি গোল খেতে পারি। ফল পেতে হলে অনেক কিছু বদলাতে হবে। প্রত্যেকে ফাইনালে যেতে চাই। আমার দল নিয়ে আমি খুব গর্বিত। জুলাইয়ে কেউই ভাবতে পারিনি এই দল এতোদূর আসতে পারবে।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম