জুভেন্টাসের ঘরেই শিরোপা দেখছেন অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৭, ১০:০৮আপডেট : ১০ মে ২০১৭, ১০:৫০

জুভেন্টাসের ঘরেই শিরোপা দেখছেন অ্যালেগ্রি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছেছে জুভেন্টাস। দ্বিতীয় লেগে মোনাকোকে ৪-১ গোলে উড়িয়ে দাপট বজায় রেখেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। সেই জুভ কোচই দাবি করেছেন শিরোপা জেতার যথার্থ যোগ্যতা রয়েছে তার দলের, ‘আমার মনে হয় এটাই শিরোপা জেতার মোক্ষম সময়। জুভেন্টাসের সেটা করার ক্ষমতা অবশ্যই আছে।’

অবশ্য এর আগে জুভ অধিনায়ক বুফন বলেছিলেন, ফাইনালে পা রাখলেই সব কিছু শেষ হয়ে যাবে না। কার্ডিফে জেতার পরই তৃপ্তির ঢেঁকুর তুলবে ইতালিয়ান জায়ন্টরা। বুফনের সেই সুরে তাল মেলালেন কোচ অ্যালিগ্রিও, ‘গিগি ঠিকই বলেছে। ফাইনালে গিয়েছি কিন্তু সেখানে আমাদের জিততেই হবে। আমাদের আরও মনোযোগী হতে হবে।’

শুধু ফাইনালেই নয়, সেরাটা দেখাতে ঘরোয়া লিগকেও পাখির চোখ করেছেন অ্যালেগ্রি, ‘আমাদের রোমার বিপক্ষেও ফলটাকে মাথায় রাখতে হবে। কারণ একটি পয়েন্টই আমাদের সিরি ‘আ’র শিরোপা জেতাবে। সঙ্গে কোপা ইটালিয়ার ফাইনালে লাৎজিও ম্যাচটিও মাথায় রাখতে হবে।’

ফাইনালে পৌঁছালেও এখনই তৃপ্ত নন জুভেন্টাসের এই কোচ। চাইছেন ফাইনালকে ঘিরেই রণকৌশল সাজাতে, ‘ছেলেরা যা করেছে তাতে সত্যিই অভিভূত। ফাইনালে পৌঁছালেও আমরা কিন্তু এখনও কিছু জিতে যাইনি। আমাদের সেদিকেই লক্ষ্য রাখতে হবে।’মোনাকোর বিপক্ষে জিতে ফাইনালে চলে গেছে জুভেন্টাস। অবশ্যই তাতে কৌশলী ভূমিকা ছিল কোচ অ্যালেগ্রির। কিন্তু নিজের অবদানকে এভাবেই মূল্যায়ন করলেন সেই কোচ, ‘আমার কোনও কিছুর জন্য বাহবার প্রয়োজন নেই। আমি আমার কাজটাই করেছি। আসলে সেটা প্রচণ্ড আগ্রহ নিয়েই করে থাকি।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী