ম্যানইউকে টপকে পাঁচে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৭, ১১:১৫আপডেট : ১১ মে ২০১৭, ১১:১৫

শততম প্রিমিয়ার লিগ ম্যাচে গোল করেছেন সানচেজ

টানা ২০তম মৌসুম চ্যাম্পিয়নস লিগ খেলার আশা টিকিয়ে রাখল আর্সেনাল। বুধবার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার ভালো সম্ভাবনা ধরে রেখেছে গানাররা। চতুর্থ দল ম্যানসিটির সঙ্গে তারা পয়েন্ট ব্যবধান তিনে কমিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে পাঁচ নম্বরে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

অ্যালেক্সিস সানচেজ নিজের শততম প্রিমিয়ার লিগ ম্যাচ স্মরণীয় রেখেছেন গোল করে। সেন্ট ম্যারি স্টেডিয়ামে ৬০ মিনিটে গোলমুখ খোলেন চিলিয়ান স্ট্রাইকার, যেটা ছিল এ মৌসুমে তার ২০তম লিগ গোল।

প্রথমবার আর্সেনালের জার্সিতে এক মৌসুমে ২০ গোল করেছেন সানচেজ। ২০১১-১২ মৌসুমে রবিন ফন পার্সির (৩০) পর আর্সেনালের প্রথম কোনও খেলোয়াড় ২০ গোলের মুখ দেখল।

খেলার ১০ মিনিট বাকি থাকতে ড্যানি ওয়েলব্যাকের বদলি নামেন ওলিভার জিরুদ। মাঠে নামার তৃতীয় মিনিটে গোল করে আর্সেনালের জয় সুনিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড।

মৌসুমের শেষ ম্যাচে আর্সেনাল মুখোমুখি হবে স্টোক সিটি, সান্দারল্যান্ড ও এভারটনের।

৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ম্যানইউকে (৬৫) পেছনে ফেলেছে আর্সেনাল। ৬৯ পয়েন্ট নিয়ে তাদের উপরে চার নম্বরে ম্যানসিটি। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি