রোনালদোর কাছে ফাইনাল জেতার সুযোগ ‘ফিফটি-ফিফটি’

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৭, ১৮:৩৭আপডেট : ১১ মে ২০১৭, ১৮:৩৭

রোনালদোর কাছে ফাইনাল জেতার সুযোগ ‘ফিফটি-ফিফটি’ প্রস্তুত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মঞ্চ। ঠিক হয়ে হয়ে গেছে শিরোপা লড়াইয়ের দুই প্রতিপক্ষও। মোনাকোকে হারিয়ে কার্ডিফের টিকিট নিশ্চিত করা জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হারলেও প্রথম লেগের ৩-০ গোলের জয় ফাইনালে তুলে দিয়েছে রিয়ালকে। সান্তিয়াগো বার্নাব্যুর ওই ম্যাচে হ্যাটট্রিক করা ক্রিস্তিয়ানো রোনালদোর দিকেই ফাইনাল মঞ্চে তাকিয়ে থাকবে মাদ্রিদের সমর্থকরা। পর্তুগিজ যুবরাজ অবশ্য নিজেদের ফেভারিট মানছেন না, তার কাছে দুই দলের ফাইনাল জেতার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।

দুর্দান্ত ফুটবল খেলে ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। শক্তিশালী রক্ষণে চলতি মৌসুমে গোল হজম করেছে মোটে তিনটি। বিশ্বসেরা আক্রমণভাগ থাকলেও রিয়াল কোচ জিনেদিন জিদানকে তাই ভাবতে হচ্ছে জুভেন্টাসের রক্ষণ নিয়ে। রোনালদোরও খুব ভালো করে জানা জর্জিও কিয়েল্লিনি-লিওনার্দো বনুচ্চিদের নিয়ে গড়া রক্ষণভাগ নিয়ে। সঙ্গে তাদের পেছনে গোলবারের নিচে দাঁড়ানো জিয়ানলুইজি বুফন তো আছেনই।

জুভেন্টাসের শক্তি-সামর্থ্য সম্পর্কে ভালোভাবে জানা আছে বলেই রোনালদোর কাছে ৩ জুনের ফাইনালে দুই দলের সম্ভাবনা সমান। ফাইনাল নিশ্চিতের পর পর্তুগিজ যুবরাজ বলেছেন, ‘মোটেও সহজ ছিল না (চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম)। এখন আমরা চ্যাম্পিয়নস লিগের শেষ পর্যায়ে, লড়ব শিরোপা জয়ের জন্য। এই মুহূর্তে আমরা দারুণ সময় কাটাচ্ছি, যদিও আমার চোখে ফাইনাল জয়ে দুই দলের সম্ভবানা ফিফটি-ফিফটি।’

সেমিফাইনালের দ্বিতীয় লেগটা মোটেও সুখের ছিল না, বিশেষ করে প্রথম ১৬ মিনিট। ওই সময়ের মধ্যে অ্যাতলেতিকো দুইবার বল জালে জড়িয়ে ভয় ধরিয়ে দিয়েছিল রিয়াল সমর্থকদের মনে। শেষ পর্যন্ত ২-১ গোলে হারলেও প্রথম লেগের ৩-০ গোলের জয়ে ফাইনালে চলে যায় রিয়াল। আর এই ফাইনালে ওঠার পেছনে অভিজ্ঞতাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখছেন রোনালদো, ‘জানতাম শুরু থেকে অ্যাতলেতিকো চেপে ধরবে, আর ভাগ্য সহায় থাকায় ওরা দ্রুত দুটো গোলও পেয়ে যায়। যদিও অভিজ্ঞতা থেকে আমরা জানতাম একটা গোল করতে পারলেই তাদের চেপে ধরতে পারব। আমরা রিয়াল মাদ্রিদ এবং দেখিয়ে আমরা কতটা অভিজ্ঞ।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম