রিয়ালের প্রথম ‘ফাইনাল’ সেভিয়ার বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ১৯:১৬আপডেট : ১৪ মে ২০১৭, ১৯:১৬

রিয়াল মাদ্রিদ লা লিগায় রিয়াল মাদ্রিদের বাকি আরও তিন ম্যাচ- বার্সেলোনার চেয়ে একটি বেশি। আজ রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেভিয়াকে স্বাগত জানাবে তারা। এটাই এ মৌসুমে ঘরের মাঠে জিনেদিন জিদানের দলের শেষ খেলা, যেটাকে ধরা হচ্ছে চার ‘ফাইনাল’ ম্যাচের শুরুর ম্যাচ।

২০১২ সালের পর থেকে না পাওয়া লা লিগা শিরোপা পেতে বাকি তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট উদ্ধার করতে হবে রিয়ালকে। বার্সেলোনা তাদের বাকি দুই ম্যাচে জিতলেও সমস্যা নেই। রোনালদো-বেনজিমারা দুটি জয় ও একটি ড্র পেলেই আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা তাদের ধরতে পারবে না।

রিয়ালকে এ তিন ‘ফাইনাল’ খেলতে হবে প্রতি তিনদিন পর। শুরুটা তাদের জন্য কঠিন হবে। গত জানুয়ারিতে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে তার পুনরাবৃত্তি হলে শিরোপা হারানোর বিরাট শঙ্কায় পড়ে যাবে তারা। তখন বার্সা শেষ দুই ম্যাচ জিতলেই লা লিগায় টানা চ্যাম্পিয়ন হবে। আর তাই সেভিয়ার বিপক্ষে খুব সাবধানী হয়ে খেলতে হবে রিয়ালকে। যদিও নিজেদের সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ নেই জিদানের শিষ্যদের। গত এপ্রিলে বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে হারের পর লিগে তিন ম্যাচ খেলে দুটিতেই বড় ব্যবধানে জিতেছে তারা।

আগামী ৩ জুন জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ‘দ্বিমুকুট’ জয়ের আশা টিকিয়ে রাখতে সেভিয়াই সবচেয়ে বড় বাধা রিয়ালের। সেটা টপকাতে রোনালদো-বেনজিমাদের সর্বোচ্চ চেষ্টাই করতে হবে। এর পর লিগ শিরোপা পুনরুদ্ধারে সেল্তা ভিগো ও মালাগাকে নিয়ে চিন্তা করতে পারে রিয়াল। সেভিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টেন ওয়ান। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম