বায়ার্নের রেকর্ড ভাঙল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৭, ১৭:০৭আপডেট : ১৫ মে ২০১৭, ১৭:০৭

বায়ার্নের রেকর্ড ভাঙল রিয়াল সেভিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপার পথে টিকে থাকার পাশাপাশি বায়ার্ন মিউনিখের ইউরোপীয় রেকর্ড ভেঙেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে সবচেয়ে বেশি টানা ৬২ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি ৪-১ গোলে জেতে রিয়াল।

সেভিয়ার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার ১০ মিনিটে নাচোর গোলে নতুন রেকর্ড গড়ে রিয়াল। স্প্যানিশ জায়ান্টরা ভেঙেছে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের রেকর্ড। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬১ ম্যাচে গোল করেছিল ইয়ুপ হেইঙ্কেস ও পেপ গার্দিওলার বায়ার্ন।

জার্মানদের রেকর্ড ভাঙার শুরুটা রিয়াল করেছিল গত বছরের এপ্রিলের শেষদিকে। সর্বশেষ তারা গোল করতে ব্যর্থ হয়েছিল ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগে। ওই বছরের ২৬ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটি তাদের গোলশূন্য রুখে দেয়।

রিয়াল এ মৌসুমে রেকর্ডটাকে ৬৫ ম্যাচে নেওয়ার সুযোগ পাচ্ছে। এজন্য লা লিগার শেষ দুই ম্যাচে সেল্তা ভিগো ও মালাগার বিপক্ষে গোল করতে হবে। একই সঙ্গে কার্ডিফে ৩ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের জালে বল পাঠাতে হবে। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক