লা লিগায় মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৭, ১০:২৩আপডেট : ২২ মে ২০১৭, ১০:৫২

লা লিগায় মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো লা লিগায় মালাগাকে হারিয়েই ৩৩তম শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। যেখানে দলীয় সাফল্য তো ছিলই এর সঙ্গে যোগ হয়েছে প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদোর মাইলফলক। লা লিগায় মেসির গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদ এই তারকা। তা কী সেই রেকর্ড? সেটা হলো গত আট মৌসুমে টানা ২৫ বা তার বেশি গোল করার রেকর্ড এতদিন ছিল মেসির দখলে। এবার তাতে ভাগ বসালেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

মালাগার বিপক্ষে দ্বিতীয় মিনিটেই গোলমুখ উন্মুক্ত করেন রোনালদো। শুধু তাই নয়, আরেকটি দিক থেকেও মালাগাকে কোনঠাসা করে রেখেছেন মাদ্রিদ সুপার স্টার। এই মালাগার বিপক্ষেই লা লিগায় ১৫বার জাল কাঁপিয়েছেন তিনি। সামনে হয়তো রোনালদোর বিপক্ষে খেলতেই চাইবে না মালাগা!

উল্লেখ্য, দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে রিয়াল মাদ্রিদ। গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হটিয়ে লা লিগার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে গত রাতেই। লা লিগা বর্তমান মৌসুমের শেষদিন মালাগার বিপক্ষে ২-০ গোলে জিতে ৩৩তম শিরোপার স্বাদ পেয়েছে জিদানের শিষ্যরা। একই দিন অ্যাইবারের বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৪-২ গোলের ঘুরে দাঁড়ানো জয় পেলেও শিরোপা ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না সেটি।

/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম