অ্যাতলেতিকোর সঙ্গেই থাকবেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৭, ২০:১১আপডেট : ২২ মে ২০১৭, ২০:১১

সিমিওনে গুঞ্জন উঠেছিল- আগামী মৌসুমে দিয়েগো সিমিওনেকে চায় ইন্টার মিলান ও আর্সেনাল। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছিল ইতালিয়ান ও ইংলিশ দুই জায়ান্ট। কিন্তু তাদের হতাশ করলেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ। অবশেষে নিজের ভবিষ্যত নিয়ে সব ধরনের জল্পনা কল্পনার ইতি টানলেন এ আর্জেন্টাইন। পরের মৌসুমেও অ্যাতলেতিকোর সঙ্গে ডাগআউটে থাকার কথা নিশ্চিত করেছেন সিমিওনে।

২০১২ সালে মাদ্রিদের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে বেশ নাম কামিয়েছেন সিমিওনে। একটি লা লিগা জয়ের সঙ্গে তার ৬ মৌসুমের মেয়াদে দুইবার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছে অ্যাতলেতিকো। এবার তার দল মৌসুম শেষ করেছে লা লিগা পয়েন্ট টেবিলের তিনে থেকে আর চ্যাম্পিয়নস লিগে তার দল বিদায় নিয়েছে সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে। এর আগে থেকে গুঞ্জন উঠেছিল সিমিওনের ভবিষ্যত নিয়ে।

ভিসেন্তে ক্যালদেরনে রবিবার শেষ ম্যাচ খেলল অ্যাতলেতিকো। আসছে নতুন মৌসুমে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে নতুন অধ্যায় শুরু করবে তারা। সেখানেও দলের সঙ্গী হতে চান সিমিওনে। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ৩-১ গোলে মৌসুমের শেষ ম্যাচ জেতার পর কোচ বলেছেন, ‘আমি এখানে থাকছি। এখানেই থাকব, কারণ এ ক্লাবের ভবিষ্যৎ আছে এবং যে ভবিষ্যৎটা আমাদের সবার।’ সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম