ব্রাদার্সকে হারিয়ে শেষ চারে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ২১:৪৭আপডেট : ২৬ মে ২০১৭, ২১:৫০

ব্রাদার্সকে হারিয়ে শেষ চারে আবাহনী ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ঢাকা আবাহনী। শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেশের অন্যতম জনপ্রিয় দলটি ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

আগামী ৩ জুন দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আবাহনীকে। ম্যাচের প্রথম গোলের জন্ম ৪৩ মিনিটে। বাঁ দিক থেকে আসা সোহেল রানার ক্রস ধরে, ‘মার্কার’কে চতুর মুভমেন্টে ধোঁকা দিয়ে, ঠাণ্ডা মাথায় ব্রাদার্সের জালে বল পাঠিয়েছেন নাবিব নেওয়াজ জীবন।

আকাশী জার্সিধারীদের দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। ৭৯ মিনিটে রুবেল মিয়ার শট বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন আকরামুজ্জামান লিটন।

ইনজুরি টাইমে কঙ্গোলিজ ফরোয়ার্ড সিও জুনাপিও ফ্রিকিক থেকে গোল করলেও হার এড়াতে পারে নি ব্রাদার্স।

শনিবার শেষ কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।

এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম