এফএ কাপে আর্সেনালের রেকর্ড শিরোপা

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৭, ০১:২৭আপডেট : ২৮ মে ২০১৭, ০১:৫৯

২০১৭ সালের এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল অ্যান্তনিও কোন্তের ডাবল জেতার হলো না। চেলসির সঙ্গে নিজের প্রথম মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারলেও এফএ কাপে সফল হলেন না ইতালিয়ান কোচ। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৩তম এফএ কাপ শিরোপা জিতেছে আর্সেনাল। চার বছরে গানারদের এটি তৃতীয় শিরোপা।

শুরু থেকে দাপট দেখিয়েছে আর্সেনাল। মাত্র চতুর্থ মিনিটে গোলমুখ খোলে তারা। অ্যালেক্সিস সানচেজ এগিয়ে দেন গানারদের। প্রথমার্ধে দুটি সুযোগ নষ্ট করে তারা। চেলসি বিরতিতে যায় ১-০ গোলে পিছিয়ে থেকেই।

পিছিয়ে পড়া চেলসি ১০ জনের দল হয়ে যায় ৬৮ মিনিটে। ১৩ মিনিটের ব্যবধানে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিক্টর মোসেস। তবে ৭৬ মিনিটে দিয়েগো কস্তার সমতাসূচক গোলে ম্যাচে উত্তেজনা ফেরে। এ গোলের রেশ বেশিক্ষণ থাকেনি। ৭৯ মিনিটে অলিভার জিরুদের কাট ব্যাক থেকে জয়সূচক গোল করেন অ্যারন রামসি। ২০১৪ সালের পর আবারও আর্সেনালের জয়ের নায়ক তিনি। ওই আসরে হালসিটির বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করেছিলেন রামসি।

পরের বছরও তারা জেতে ১২তম এফএ কাপ শিরোপা, গতবার যেটা পুনরুদ্ধার করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় গানারদের স্পর্শ করেছিল ম্যানইউ। এবার তাদের পেছনে ফেলল আর্সেনাল। একই সঙ্গে তীব্র সমালোচনার মধ্যে থাকা কোচ আর্সেন ওয়েঙ্গার রেকর্ড সপ্তম এফএ কাপ জিতে সমালোচকদের মুখ বন্ধ করলেন। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের