মেসির অন্যরকম প্রশংসায় এনরিকে

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৭, ১৩:০৪আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:২৯

মেসির অন্যরকম প্রশংসায় এনরিকে লা লিগার শিরোপা জিততে পারেননি। তাতে কী? কোপা দেল রের শিরোপা দিয়েই লুই এনরিকেকে বিদায়ী উপহার দিয়েছে তার শিষ্যরা। এমন প্রাপ্তিতে তৃপ্ত হতেই পারেন বিদায়ী কোচ। বিদায়বেলায় এমন উপহার পেয়ে প্রিয় শিষ্য মেসিকে প্রশংসায় ভাসালেন কোচ লুই এনরিকে, ‘যে কোনও দিক দিয়েই এই মেসি অন্য গ্রহের। আমি সত্যিই ভাগ্যবান যে ওর সেরা কিছু দেখার ও উপভোগ করার সুযোগ পেয়েছি।’

চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় ব্যর্থতার পর কোচকে অন্তত একটি শিরোপা উপহার দিয়েছে বার্সা। শনিবার লিওনেল মেসির জাদুতে আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় তারা। আর এই শিরোপা দিয়েই তৃতীয় কোপা দেল রেসহ ৯টি শিরোপা জিতে বার্সা ক্যারিয়ার শেষ করলেন এনরিকে। তাই বিদায়ের আগে এভাবেই বললেন এই কোচ, ‘আমি সত্যিই আনন্দিত। বার্সা ভক্তদের এভাবে ট্রফি জিতিয়ে আনন্দ দিতে পেরে আমার গর্ব হয়।’

তিনি আরও যোগ করেন, ‘নিঃসন্দেহে মেসিই সেরা একজন। আর মেসির কাছ থেকে আরও কিছু আসবে বলেই আশা করি।’

১৩ শিরোপার মধ্যে ৯টি জিতেছেন বার্সার হয়ে। তাই একে ভিন্ন রেকর্ড হিসেবে দেখছেন এনরিকে। আর ক্যারিয়ার শেষ করার পেছনের ব্যাখ্যা দিলেন এভাবেই, ‘আসলে এভাবে থেমে যাওয়াটা আমার ও খেলোয়াড়দের জন্য ভালো। তাদের আরও উদ্দীপনা ও উজ্জীবিত করা প্রয়োজন।  আর ১৩টির মধ্যে ৯টিতে শিরোপা ভালো রেকর্ড।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক