হন্ডুরাসে পদদলিত হয়ে ৪ ফুটবল ভক্ত নিহত

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৭, ১৮:১৫আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:১৫

মর্মান্তিক দুর্ঘটনার পর চলছে উদ্ধারকাজ স্টেডিয়ামে আসন সংখ্যা ৩০ হাজার। হন্ডুরাস চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর অনেক আগেই গ্যালারি ভর্তি। যদিও বাইরে তখনও আরও অনেক ফুটবল ভক্তের ভিড়। ম্যাচের টিকিট হাতে নিয়ে অপেক্ষায় স্টেডিয়ামে ঢোকার। গ্যালারি ভর্তি, তাই তাদের পিছু হটাতে নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ পানি ও টিয়ার গ্যাস ছোড়ে। যাতে ছত্রভঙ্গ হয়ে দ্রুত পালাতে গিয়ে জন্ম দেয় মর্মান্তিক দুর্ঘটনায়। পদদলিত হয়ে মারা যায় ৪ ফুটবল ভক্ত। সংবাদ সংস্থা ‘এপি’র খবর অনুযায়ী আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।

হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোতাগুয়া-হুন্ডুরাস প্রোগ্রেসো। শিরোপা নির্ধারনী এই ম্যাচ দেখতে ন্যাশনাল স্টেডিয়ামের ১১ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা ফুটবল দর্শকদের দাবি ছিল তাদের কাছে খেলার টিকিট আছে। যদিও ততক্ষণে কানায় কানায় পূর্ণ গ্যালারি। টিকিট থাকা স্বত্ত্বেও স্টেডিয়ামে ঢুকতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠে মাঠের বাইরের দর্শকরা। বাধা উপেক্ষা করে মাঠে ঢুকতে চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। তাতে দ্রুত পালাতে গিয়ে পায়ের নিচে চাপা পড়ে মারা যায় ৪ জন।

মোতাগুয়া ম্যাচটি ৩-০ গোলে জিতে শিরোপা জিতলেও কোনও উৎসব করেনি। উল্টো তাদের বিরুদ্ধে বাড়তি টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। যদিও ক্লাবটি অস্বীকার করেছে বাড়তি টিকিট বিক্রির অভিযোগ। তারা মনে করিয়ে দিয়েছে, ‘ক্লাব কর্তৃপক্ষ বাড়তি টিকিট বিক্রির বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে। সঙ্গে মনে করিয়ে দিচ্ছে টিকিট বিক্রির প্রক্রিয়াটা দেখভাল করে কনাপেইড (হন্ডুরাসের স্পোর্টিং কমিশন)।’ এপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম