বুফনের জন্য কাসিয়াসের চাওয়া

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৭, ১৬:৫৩আপডেট : ৩০ মে ২০১৭, ১৬:৫৮

বুফনের সঙ্গে কাসিয়াস বিশ্বকাপ পর্যন্ত জিতেছেন তিনি। ক্লাব ফুটবলে ভিজছেন শিরোপার বৃষ্টিতে। জেতা হয়নি শুধু চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। অধরা স্বপ্নটা কি এবার পূরণ হবে জিয়ানলুইজি বুফনের? ইউরোপিয়ান প্রতিযোগিতার এবারের ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কার্ডিফের ফাইনাল জিতে ফুটবল ক্যারিয়ারের অপূর্ণতা ঘোচাতে চাইছেন এই গোলরক্ষক। শিরোপাটি যে তার জেতা উচিত, সেটা খুব করে অনুভব করেন ইকের কাসিয়াস। যদিও দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরেই শিরোপা দেখতে চাইছেন স্প্যানিশ গোলরক্ষক।

শনিবার কার্ডিফের ফাইনালে মুখোমুখি হবে জুভেন্টাস-রিয়াল। ওই ম্যাচ নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন কাসিয়াস এভাবে, ‘অবশ্যই বুফন চ্যাম্পিয়ন লিগ শিরোপার দাবিদার, যদিও আমি রিয়াল মাদ্রিদকেই সমর্থন করব। তাদের আমি সমর্থন করবই, কারণ এটা আমার দল।’ বুফনকে নিয়ে বললেন আলাদাভাবে, ‘সে (বুফন) দুর্দান্ত সব বছর কাটিয়েছে। আর ৩৯ বছর বয়সেও দেখিয়ে চলেছে সে এখনও গ্রেট গোলরক্ষক। চ্যাম্পিয়নস লিগ ছাড়া তার ক্যারিয়ার শেষ হতে পারে না।’

শৈশবের ক্লাব রিয়াল ছেড়ে ২০১৫ সালে কাসিয়াস যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোতে। রিয়াল ছাড়ার পর অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি ৩৬ পেরিয়ে যাওয়া এই গোলরক্ষক। জিততে পারেনি কোনও শিরোপা। জাতীয় দল স্পেনেও জায়গা পাচ্ছেন না নিয়মিত। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম