আর্জেন্টিনার নতুন কোচ সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৭, ১১:৩১আপডেট : ০২ জুন ২০১৭, ১৪:২২

আর্জেন্টিনার নতুন কোচ সাম্পাওলি আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার নতুন কোচ হলেন হোর্হে সাম্পাওলি। সেভিয়ার সাবেক কোচ আলবিসেলেস্তেদের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন। গত বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সের এজেইজায় অবস্থিত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দফতরে হাজির হন তিনি।

ওই পরিচিতি পর্বে সাম্পাওলি বলেছেন তার স্বপ্নপূরণের কথা, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার কাছে এ জায়গাটি ছিল আকাঙ্ক্ষিত। এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়াকে ধন্যবাদ জানাই তার ধৈর্য্যের জন্য।’

আর্জেন্টিনাকে সাফল্যের চূড়ায় রাখার আশ্বাস দিলেন চিলির কোপা আমেরিকাজয়ী কোচ, ‘২০২২ বিশ্বকাপ পর্যন্ত আমার চুক্তি। আমি আশা করি আর্জেন্টিনার জনগণের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু করতে পারব।’

গত ১০ এপ্রিল থেকে আর্জেন্টিনা কোচ ছাড়া চলছে। ৮ মাসের দায়িত্ব পালনের পর বরখাস্ত হওয়া এদগার্দো বাউসার শূন্যস্থান এবার পূরণ করলেন সাম্পাওলি। সেভিয়ার সঙ্গে আরও এক মৌসুম তার চুক্তি ছিল, কিন্তু বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব জানিয়ে দেয় সাম্পাওলির ১৫ লাখ ইউরো রিলিজ ক্লস পরিশোধ করা হয়েছে।

সেভিয়ায় যোগ দেওয়ার আগে সাম্পাওলি চিলির সঙ্গে দারুণ সাফল্য পান ২০১৫ সালে। ফাইনালে আর্জেন্টিনাকে হারায় তার দল। এর আগে ও পরে বিশ্বকাপ ও কোপার শতবার্ষিকী ফাইনালে হারে আর্জেন্টিনা। টানা তিন ফাইনালে ব্যর্থ দলকে এবার টেনে তোলার পালা সাম্পাওলির। বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ নম্বরে আছে তারা। রাশিয়ার টিকিট পেতে শেষ ম্যাচগুলো জিততেই হবে আর্জেন্টিনাকে।

দায়িত্ব নেওয়ার পর সাম্পাওলির প্রথম মিশন ব্রাজিল। আগামী ৯ জুন অস্ট্রেলিয়ার মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের