বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু ১২ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৭, ২০:৪২আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:৪২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু ১২ জুন ঢাকা আবাহনীর হাতে উঠেছিল গত আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্ব। এবার তাদের ধরে রাখার পালা। নাকি শিরোপা উঠছে অন্য কারও হাতে? নতুন করে শিরোপার লড়াই শুরু হতে যাচ্ছে আর সপ্তাহখানেক পর। বাংলাদেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক করেছে বাফুফে।

আগামী ১২ জুন থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বাফুফে পেশাদার ফুটবল লিগ কমিটি এ সিদ্ধান্ত জানায়। শনিবার বাফুফে ভবনের বোর্ড রুমে আয়োজিত লিগ কমিটির সভা শেষে আরও একটি ব্যাপার চূড়ান্ত করা হয়েছে। আগামী ৬ জুন হবে চলতি ফেডারেশন কাপের ফাইনাল।

বাফুফে ভাইস প্রেসিডেন্ট আবদুস সামাল মুর্শেদীর নেতৃত্বে এ কমিটি জানায়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, আর রানার্সআপ পাবে ১০ লাখ টাকা। এছাড়া বিপিএলে অংশ নেওয়া দলগুলোর জন্য সব মিলিয়ে আর ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী