ম্যারাডোনার সঙ্গে খেলবেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৭, ২০:৩৭আপডেট : ০৯ জুন ২০১৭, ২০:৪০

ফুটবল ম্যাচে সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হলেও ফুটবল তার প্রথম প্রেম। খেলা ছাড়ার পর ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে (আইএসএল) দলও কিনেছেন সৌরভ গাঙ্গুলি। ডিয়েগো ম্যারাডোনার অবশ্য প্রথম ও শেষ ভালোবাসা ফুটবলই। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের পায়ের জাদু এখনও দেখা মেলে প্রদর্শনী ম্যাচে। ফুটবল ও ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্রকে এবার একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছে কলকাতা। সেপ্টেম্বরে প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন ম্যারাডোনা ও গাঙ্গুলি।

এবার দিয়ে দ্বিতীয়বার ভারতে পা রাখবেন ম্যারাডোনা। ২০০৮ সালেও তিনি ভারত সফর করেছিলন এই কলকাতা দিয়েই। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক আগের ওই সফরের স্মৃতি রোমন্থন করেছেন এই বলে, ‘এই সফরটা আমার জন্য অনেক সম্মানের। কলকাতা খুবই স্পেশাল জায়গা। কয়েক বছর আগে ওখানে আমি গিয়েছিলাম, অনেক ভালো স্মৃতি আছে সেখানে। ভারতের ভক্তরা অসাধারণ।’

দুর্গা পূজার আগে সেপ্টেম্বরে কলকাতায় আসবেন ম্যারাডোনা। গাঙ্গুলির সঙ্গে মাঠে নামবেন প্রদর্শনী ম্যাচে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়কে বিশেষ সংবর্ধনা দেবেন বলে খবর ভারতীয় মিডিয়ার। সবকিছু মিলিয়ে কলকাতায় আসতে মু্খিয়ে আছেন ম্যারাডোনা, ‘ফুটবল নিয়ে অন্যরকম আবেগ কাজ করছে ভারতীয়দের মধ্যে। নতুন প্রজন্মের ভক্তদের মুখোমুখি হতে আমি মুখিয়ে আছি।’ ইন্ডিয়া টুডে

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম