ভেঙে গেল নেইমার-ব্রুনার সম্পর্ক

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৯:৪৯আপডেট : ২৩ জুন ২০১৭, ১৯:৫৬

‘সাবেক’ বান্ধবীর সঙ্গে নেইমার ১৩ জুন পর্যন্তও ঠিক ছিল সব। অন্তত তাদের দুজনের ইনস্টাগ্রামের ছবি তাই বলছে। পাশাপাশি বসা হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছিলেন নেইমার। ব্রুনা মারকুইজিন তো তাদের আরও ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘গভীর’ এই ভালোবাসায় হঠাৎই ধরল চিড়। এতটাই যে, সম্পর্কের ইতিই টেনে দিয়েছেন নেইমার ও ব্রুনা!

আলাদা হয়ে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং ব্রাজিলের অভিনেত্রী। সাও পাওলোতে এক চ্যারিটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নেইমার। সম্পর্ক ভেঙে গেলেও দুজন ‘ভালো বন্ধু’ থাকবেন বলেও জানিয়েছেন বার্সেলোনা তারকা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু বলতে না চাইলেও আসল বিষয়টি নেইমার নিশ্চিত করেছেন ঠিকই, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও কিছু বলাটা আমার পছন্দ না। তবে হ্যাঁ, আমি ও ব্রুনা আলাদা হয়ে গেছি।’

কিন্তু কেন? বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। দুজন মিলেই নিয়েছি সিদ্ধান্ত।’ ব্রুনার জন্য শুভকামনাও থাকল নেইমারের পরের কথায়, ‘ব্রুনা এমন একটি মেয়ে, যাকে আমি প্রচন্ড পছন্দ করি। আশা করছি ও সুখে থাকবে, সেটা শুধু পেশাদারী জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও।’ কথাগুলো বলতে বলতে দার্শনিকও হয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা, ‘জীবন এগিয়ে যাবেই, কারণ এটা জীবনেরই অংশ।’

২০১৪ সালে ব্রাজিলের মডেল ও অভিনেত্রী ব্রুনার সঙ্গে সম্পর্ক গড়েন নেইমার। এক বছর যেতে না যেতেই অবশ্য আলাদা হয়ে যান তারা। যদিও ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে সময় লাগেনি। ব্রাজিলিয়ান মিডিয়ায় অনেক আগে থেকেই তাদের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার খবর শোনা গেলেও সেটা পরিষ্কার হয় ব্রাজিলের অলিম্পিক অভিযানে। ২০১৬ সালে ফুটবল থেকে লাতিন দেশটির প্রথম অলিম্পিক সোনা জেতার প্রত্যেক ম্যাচের স্বাক্ষী ছিলেন ব্রুনা। নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা যায় তাকে। এরপর ভালোই চলছিল সব, কিন্তু আবারও ভেঙে গেল তাদের সম্পর্ক।

ব্রুনাকে নিয়ে নেইমারের সবশেষ পোস্ট অথচ দিন দশেক আগেও ভালোবাসার সাগরে ভেসে বেড়িয়েছেন নেইমার-ব্রুনা। প্রমাণ ব্রুনাকে নিয়ে নেইমারের পোস্ট করা শেষ ছবি, যার ক্যাপশনে লেখা, ‘ভালোবাসার কোনও শেষ নেই।’ সান

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম