গায়ক নেইমার

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৭, ১৮:১৩আপডেট : ২৭ জুন ২০১৭, ১৮:৪২

গাইছেন নেইমার পায়ের জাদুতে মুগ্ধ করে চলেছেন তিনি ফুটবল বিশ্বকে। ফুটবল মাঠে ছন্দের ঢেউ তুলে মোহিত করা নেইমার মাঠের বাইরেও কিন্তু কম যান না। ইতিমধ্যে হলিউডে অভিষেকও হয়ে গেছে ব্রাজিলিয়ান এই তারকার। গায়ক হিসেবেও নিজেকে সামনে এনেছেন আগেই। এলেন আবারও, মাইক্রোফোন হাতে নিজের প্রতিভা আরেকবার দেখালেন বার্সেলোনা ফরোয়ার্ড।

মৌসুম শেষে এখন গ্রীষ্মের ছুটিতে নেইমার। অবকাশ যাপন করছেন তিনি জন্মস্থান ব্রাজিলে। সেখানেই গায়ক রুপে দেখা গেল তাকে। বন্ধুদের সঙ্গে মেতে উঠলেন সুরের মূর্ছনায়। কারাওকেতে বন্ধুদের সঙ্গে মিলে কাটালেন দারুণ কিছু সময়। নতুন মৌসুম শুরুর আগে ছুটির সময়টায় নিজেকে সতেজ করে নিচ্ছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কৌতিনিয়ো ও ফিরমিনোর সঙ্গে নেইমার বন্ধু তো আছেই, ব্রাজিল জাতীয় দলের সতীর্থদের সঙ্গেও সময়গুলো উপভোগ করছেন নেইমার। লিভারপুলের দুই ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনিয়ো ও রবার্তো ফিরমিনোর সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন তিনি। দেখা করেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গাব্রিয়েল হেসুসের সঙ্গেও। মার্কা, ডেইলি মেইল

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম