শিরোপা হাতে দেশে ফেরার স্বপ্ন জার্মানির

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৭, ১৪:০৬আপডেট : ৩০ জুন ২০১৭, ১৪:০৮

শিরোপা হাতে দেশে ফেরার স্বপ্ন জার্মানির রাশিয়া বিশ্বকাপের আগে বিশ্রাম দিতে অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই কনফেডারেশনস কাপে খেলতে গেছে জার্মানি। তরুণ সেই দলটি সবাইকে চমকে দিয়ে উঠেছে ফাইনালে। কোচ ইওয়াখিম ল্যোভ তার ‘তরুণ’ জার্মানির এমন সফলতা দেখে মুগ্ধ। এখন তার চোখ শিরোপায়। বিশ্বকাপের ‘পোশাকি মহড়া’র মঞ্চ থেকে ট্রফি হাতে দেশে ফেরার স্বপ্ন বিশ্বজয়ী কোচের।

গত বৃহস্পতিবার সোচিতে মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। আগামী রবিবার সেন্ট পিটার্সবার্গে তারা মুখোমুখি হবে টানা কোপা আমেরিকাজয়ী চিলির। তাদের বিপক্ষে মাঠে নামার আগে উদীয়মান তারকাদের নিয়ে ল্যোভের বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। আগামী বছর বিশ্বকাপ খেলতে রাশিয়ায় ফেরার প্রস্তুতিটা বেশ ভালো হলো মনে করেন তিনি, ‘আমাদের অগ্রগতি হয়েছে। সবগুলো ম্যাচ আমাদের ভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি করেছে। কিন্তু শীর্ষ পর্যায়ের এ ইভেন্ট আমাদের খেলোয়াড়দের অনেক অভিজ্ঞতা দিয়েছে, এটা তাদের সহায়তা করবে।’

পরীক্ষামূলক একটি দল নিয়ে তিন সপ্তাহের এ টুর্নামেন্টে সফল হয়েছেন মনে করেন ল্যোভ। কারও কারও প্রথমবার জাতীয় দলের জার্সি পরার সুযোগ হয়েছে এ প্রতিযোগিতায়। এমন একটি দলকে নিয়ে এতদূর আসাটা ছিল কোচের কাছে কল্পনাতীত। কিন্তু খেলোয়াড়দের মধ্যে জয়ের তীব্র বাসনা তাদের এখানে নিয়ে এসেছে মনে করেন ল্যোভ, ‘তারা সবাই জয়ের জন্য মুখিয়ে থাকে। সবাই একসঙ্গে সেটার জন্য ঝাপিয়ে পড়েছিল এবং প্রকৃত দল হিসেবে পরিণত হয়েছে। তারা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং দলের হয়ে খেলতে ব্যাকুল।’

ফাইনালেও এ দলটি শেষ তুলির আঁচড় দিয়ে শিরোপা জয়ের স্বপ্নকে রঙিন করতে পারবে বিশ্বাস কোচের, ‘ড্রেসিং রুমে তারা সবাই খুশি। কিন্তু তারা জানে এখনও একটি খেলা বাকি। আমি খুবই আত্মবিশ্বাসী যে তারা সেটা সফলতায় শেষ করতে পারবে।’

চিলির বিপক্ষে টুর্নামেন্টের শুরুতে মুখোমুখি হয়েছিল জার্মানি। যে ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। তাই চিলি সমীহ পাচ্ছে ল্যোভের কাছে, ‘চিলি প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল। আমরা তাদের ভালো করে জানি। তাই পূর্ণ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়ব আমরা।’ ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের