ব্রাজিলকে হটিয়ে শীর্ষে বসছে জার্মানি

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ১৮:১৯আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৮:২৪

ব্রাজিলকে হটিয়ে শীর্ষে বসছে জার্মানি চিলির বিপক্ষে কনফেডারেশন কাপ জেতার পর ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের চূড়ায় ফিরতে যাচ্ছে জার্মানি। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে জায়গাটি ছেড়ে দিতে হচ্ছে এপ্রিল থেকে এক নম্বরে থাকা ব্রাজিল। আগামী ৬ ‍জুলাই ফিফা তাদের নতুন র‌্যাংকিং তালিকা প্রকাশ করবে।

ইওয়াখিম ল্যোভ তার তরুণ দল নিয়ে ‘বিশ্বকাপ মহড়া’য় সফল হলেন। ড্রাক্সলার-গোরেৎকারা তার দলকে দুই বছর পর ফেরালেন র‌্যাংকিংয়ের শীর্ষে। সবার উপরে জার্মানরা ওঠায় একধাপ করে নেমে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই নম্বরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর তিনে বিশ্বকাপ ফাইনালিস্টরা। এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের, ১৯২তম।

কনফেডারেশনস কাপে তৃতীয় হওয়া পর্তুগাল চার ধাপ এগিয়ে চতুর্থ। রাশিয়ায় মাত্র এক ম্যাচ জিতে ফাইনালে ওঠা চিলি তিন ধাপ নেমে সাত নম্বরে। পঞ্চম স্থানে উঠেছে সুইজারল্যান্ড, তাদের উন্নতি চার ধাপ। পোল্যান্ড তাদের ফুটবল ইতিহাসে সেরা র‌্যাংকিংয়ে- ছয়ে। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে তারা রোমানিয়াকে ৩-১ গোলে হারানোর পুরস্কার পেল।

কলম্বিয়া, ফ্রান্স ও বেলজিয়াম তিন ধাপ করে নেমে ৮, ৯ ও ১০ নম্বরে। ইএসপিএনএফসি, ফিফা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম