বাদল রায়কে দেখতে গেলেন কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১৮:২৪আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৮:৩৬

বাদল রায়ের শয্যাপাশে কাজী নাবিল আহমেদ গত ৫ জুন মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায়। দুই দিন স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গ্লিনেগেলস হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে। বাদল রায় এখন সুস্থ হওয়ার পথে। তাকে দেখতে সিঙ্গাপুরের হাসপাতালটিতে গেছেন বাফুফে সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

বাদল রায়ের সুস্থতা কামনা করে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা সবাই দোয়া করছি আপনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আমাদের সঙ্গে সব ধরনের কার্যক্রমে আপনার সংশ্লিষ্টতা কামনা করছি।’

গত শুক্রবার রাতে বাদল রায়ের মস্তিষ্কে দ্বিতীয় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর পর তাকে রাখা হয় আইসিইউতে। তার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি সৃষ্টিকর্তা ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমার সুস্থতার জন্য তিনি অনেক করছেন।’

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম