বার্সেলোনায় ২০২১ সাল পর্যন্ত মেসি

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৭, ১৭:১২আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৭:২১

লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হওয়ার কথা ছিল। বাতাসে গুঞ্জন উঠেছিল- আর ন্যু ক্যাম্পে থাকবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটিসহ কয়েকটি ক্লাব তার দিকে নজর দিয়েছিল। তবে তাকে রেখে দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল কাতালানের ক্লাব। তাদের আশাহত করলেন না মেসি। দীর্ঘদিনের প্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোকে বিয়ে করার পর বার্সার সঙ্গে থাকার ব্যাপারে রাজি হলেন ৩০ বছর বয়সী।

বুধবার বার্সেলোনা এক ঘোষণায় জানিয়েছে, তিন বছরের জন্য চুক্তি নবায়নে সম্মতি দিয়েছেন মেসি। ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে কাটানোর প্রতিশ্রুতি দিলেন তিনি। অর্থাৎ, আর ৪ বছর মেসিকে পাচ্ছে বার্সা। প্রাক-মৌসুমের অনুশীলনের জন্য দলে যোগ দেওয়ার পর নতুন চুক্তিতে সই করবেন মেসি। এজন্য অপেক্ষা করতে হবে আর কয়েক সপ্তাহ।

ন্যু ক্যাম্পে আসার পর এর আগে আর্জেন্টাইন তারকা বার্সার সঙ্গে ৮ বার পেশাদার চুক্তি করেছেন। মেসির নতুন চুক্তির মেয়াদ শেষ হবে তার ৩৪ বছর বয়সে। বার্সা এক বিবৃতিতে জানায়, ‘মেসির চুক্তি নবায়ন ও ক্লাবের প্রতি অঙ্গীকারে আমরা খুব খুশি। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। বার্সেলোনায় সে পুরো পেশাদার ক্যারিয়ার খেলেছে। অসাধারণ সাফল্যের পথে ক্লাবকে নেতৃত্ব দিয়েছে সে। বিশ্ব ফুটবলে এমনটা আর কখনও হয়নি।’

ক্লাব ও লা লিগার শীর্ষ গোলদাতা নতুন চুক্তিতে সই করতে রাজি হওয়া বার্সার জন্য সুখবর। তারা আক্রমণভাগের তিন তারকাকে রাখতে সফল হলো। এর আগে নেইমার ও লুই সুয়ারেসের সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সা। ইএসপিএনএফসি, গোল

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম