পাউলিনিয়োকে বার্সায় চান নেইমার

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৭, ১৩:৩১আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৩:৩২

পাউলিনিয়োকে বার্সায় চান নেইমার জাতীয় দলে নেইমারের সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনিয়ো। বর্তমানে খেলছেন চাইনিজ সুপার লিগ ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের হয়ে। সেই তারকাকেই এবার নিজ ক্লাব বার্সেলোনায় খেলাতে চান নেইমার। পাউলিনিয়োর হয়ে তদবিরও করছেন ব্রাজিলিয়ান তারকা, ‘ফুটবলে পাউলিনিয়ো আমার বন্ধু। আমি চাই সে বার্সার হয়ে চুক্তি করুক। কারণ ওর মতো একজন খেলোয়াড়, সতীর্থ বার্সার জন্য অনেক কিছু বয়ে আনবে।’

পাউলিনিয়োর জন্য নতুন করে প্রস্তাব এসেছিল বর্তমান ক্লাবের কাছেই। ২০ মিলিয়ন ইউরোর সেই প্রস্তাব নাকচ করে দেয় তার ক্লাব গুয়াংজু। তারা সেই প্রস্তাবে অভিভূত হলেও পাউলিনিয়োকে সেখানেই রাখতে চায় তার ক্লাব।

এদিকে বার্সায় মেসির নতুন চুক্তি নিয়ে তার পক্ষেই কথা বলেছেন নেইমার, ‘মেসি বার্সা ছাড়তে পারে না। কারণ সে সেরা।’ নতুন চুক্তি অনুসারে ন্যু ক্যাম্পে ২০২১ সাল পর্যন্ত থাকবেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম