গোপনে বিয়ে করলেন আলভেস

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৭, ১৮:৫৫আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৯:০১

স্ত্রীর সঙ্গে দানি আলভেস মৌসুম শেষের এই সময়টায় বিয়ের হিড়িক লেগে যায় ফুটবলারদের। এবারের সংখ্যাটা সম্ভবত একটু বেশিই! সবচেয়ে আলোচিত বিয়ে নিঃসন্দেহে লিওনেল মেসির। এবার মেসির সাবেক ক্লাব সতীর্থ দানি আলভেসও সেরে ফেললেন বিয়ে। তবে আর্জেন্টাইন খুদে জাদুকরের বিয়েটা যেমন হয়েছে ঢাক-ঢোল পিটিয়ে, আলভেসেরটা হয়েছে সম্পূর্ণ বিপরীতভাবে। অনেকটা গোপনেই দীর্ঘদিনের বান্ধবী হোয়ানা সাঞ্জতে বিয়ে করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

বিয়ের তারিখটা ঠিক করা ছিল আগেই, যদিও পাত্র-পাত্রীর কেউই ইঙ্গিত দেননি কিছু। কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে স্প্যানিশ দ্বীপ ফরমেন্তেরায় বিয়ের কাজ সেরেছেন আলভেস। ক্যানারিয়ান মডেল হোয়ানা বিয়েতে পড়েছিলেন সাদা পোশাক। বিয়ের আনুষ্ঠানিকতা সারার আগ মুহূর্তে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই মডেল। পরে আলভেস তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নতুন বউয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছিলেন।

জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেললেও আলভেস এখনও পেশাদারী ক্যারিয়ারের ভবিষ্যৎ ঠিক করতে পারেননি। জুভেন্টাস ছাড়ার কথা নিশ্চিত করে করলেও ব্রাজিলিয়ান তারকার নতুন গন্তব্য নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে অনেক। একসময় বার্সেলোনায় একসঙ্গে কাজ করা পেপ গার্দিওলা নাকি ম্যানচেস্টার সিটিতে চাইছেন তাকে। ফরাসি মিডিয়ায় খবর আবার প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তির প্রাথমিক আলোচনা শেষ হয়েছে আলভেসের। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক