ব্যালন ডি’অরের দৌড়ে রোনালদো ফেভারিট: পিকে

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ১৯:৩০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৯:৩৫

ব্যালন ডি’অরের দৌড়ে রোনালদো ফেভারিট: পিকে ব্যক্তিগত পারফরম্যান্সে গত মৌসুমে প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে বেশ এগিয়ে ছিলেন লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ তারকাকে গোল ব্যবধানে পেছনে রেখেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু দলীয় পারফরম্যান্সে আর্জেন্টাইন তারকা থেকেছেন পিছিয়ে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হলেও ব্যালন ডি’অরের দৌড়ে এবার রোনালদোকে ফেভারিট মনে করছেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে।

গেল মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান স্যু হাতে নিয়েছিলেন মেসি। ৩০ বছর বয়সী সব ধরনের প্রতিযোগিতায় ৫২ ম্যাচে করেছিলেন ৫৪ গোল। লা লিগায় ৩৪ ম্যাচে ৩৭ গোলে পিচিচি অ্যাওয়ার্ড জিতেছিলেন, কিন্তু দলের কোনও প্রাপ্তি ছিল না। রিয়ালের পেছনে থেকে শেষ করতে হয়েছে বার্সার মৌসুম। তারা কেবল কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে সব মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ৪২ গোল করেও রোনালদো দলগতভাবে সবচেয়ে সফল- দ্বিমুকুট জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগে টানা দুইবারের রেকর্ড চ্যাম্পিয়ন হওয়ার আগে লা লিগাতেও শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল।

সব মিলিয়ে এ দুটি শিরোপা পর্তুগিজ ফরোয়ার্ডকে পঞ্চম ব্যালন ডি’অরের দিকে বেশ ভালোভাবে এগিয়ে রাখছে। পিকে বলেছেন সেই কথা, ‘ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছে, তাই সে ফেভারিট।’ তবে মেসিকে সেরা খেলোয়াড় বলেছেন স্পেনের সঙ্গে বিশ্বকাপ ও ইউরোজয়ী এ ডিফেন্ডার, ‘মেসিকেই ইতিহাসের সেরা খেলোয়াড় বলা যায়। এর পর অন্যরা।’ মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম