‘ক্লাসিকো’ হেরে বিব্রত নই: জিদান

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ১৯:৪৪আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২০:০২

‘ক্লাসিকো’ হেরে বিব্রত নই: জিদান গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার পর প্রাক মৌসুমে ছন্দে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে ম্যানইউর সঙ্গে ড্রর পর ম্যানসিটির বিপক্ষে ৪-১ গোলে উড়ে গিয়েছিল তারা। প্রতিযোগিতায় সর্বশেষ ম্যাচে তাদের হারতে হয়েছে বার্সেলোনার বিপক্ষে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হেরেও বিব্রতবোধ করছেন না কোচ জিনেদিন জিদান।

শনিবার মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে ৭ মিনিটের ব্যবধানে দুই গোলে পিছিয়ে পড়েছিল স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। লিওনেল মেসি ও ইভান রাকিতিচের গোলের বিপরীতে মাতেও কোভাচিচ ও মার্কো আসেনসিওর গোলে অবশ্য সমতা ফিরিয়েছিল তারা। কিন্তু জেরার্দ পিকের গোলে কোনও জয় ছাড়া আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপ শেষ করতে হয়েছে রিয়ালকে।

তবে এ হারের শোধ নিতে দুই সপ্তাহ হাতে সময় পাচ্ছে রিয়াল। আগামী ১৪ ও ১৬ আগস্ট  স্প্যানিশ সুপার কাপের দুই লেগে কোপা দেল রে’র চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে তারা। এর আগে স্কোপজেতে উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে জিদানের শিষ্যরা। তাই প্রাক মৌসুমে বার্সেলোনার বিপক্ষে এ হারকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না রিয়াল কোচ।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জিদান বলেছেন, ‘এটা প্রাক মৌসুম। আমি নিশ্চিত আমরা প্রত্যাশামতো ফল পাইনি। কিন্তু সব শেষ হয়ে যায়নি। ৮ আগস্টের (উয়েফা সুপার কাপ) জন্য প্রস্তুত হওয়া এখন গুরুত্বপূর্ণ। সেখানে ভালো কিছু দেখতে পাচ্ছি।’ ফরাসি কোচ আরও যোগ করেছেন, ‘আমাদের ধৈর্য্য ধরতে হবে। পরিশ্রম করতে হবে উয়েফা সুপার কাপের জন্য।’

বার্সার কাছে হার বিব্রতকর নয় জিদানের কাছে, ‘আমি এ হারে বিব্রত নই। এটা যদিও কষ্ট দেয়; কারণ আমরা হারতে পছন্দ করি না। কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের উন্নতি করতে হবে এবং কিছু বিষয় পাল্টাতে হবে।’ মার্কা, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম