নতুন মৌসুমে বার্সেলোনা ও লা লিগা তাদের অন্যতম একজন তারকা খেলোয়াড়কে হারাতে পারে। নেইমারের সঙ্গে প্যারিস সেন্ত জার্মেইর যোগসাজশে তেমন সম্ভাবনা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস দুশ্চিন্তায় নেই।
লিগ প্রধানের মতে, নেইমারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ তারকা আছে স্প্যানিশ ফুটবলে। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে লা লিগার সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করেন তেবাস।
প্যারিস সেন্ত জার্মেই নেইমারকে বিশ্ব রেকর্ড দামে কিনে ফেলেছে এমন খবরের ছড়াছড়ি। তবে এসব কেবল বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারপরও বার্সেলোনার ‘এমএসএন’এ যেন ভাঙন না ধরে সেই চেষ্টা সতীর্থদের। নেইমার ন্যু ক্যাম্প ছেড়ে গেলে লা লিগা রঙ হারাবে, এমন শঙ্কা কারও কারও। কিন্তু ব্রাজিলিয়ান তারকা চলে গেলে স্পেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার কিছু যাবে আসবে না বলছেন লা লিগা সভাপতি তেবাস।
মার্কাকে তেবাস বলেছেন, ‘লা লিগা ও বার্সেলোনা নেইমারের চেয়ে অনেক বড়। ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি চলে গেলে আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ব।’ মার্কা, গোল
/এফএইচএম/








