পিএসজিতে নেইমারের জন্য ১০ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ১৪:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৪:৪৮

পিএসজিতে নেইমারের জন্য ১০ নম্বর জার্সি বার্সেলোনায় ১১ নম্বর জার্সি পরতেন নেইমার, আর জাতীয় দলে ১০ নম্বর। প্যারিস সেন্ত জার্মেইয়ে বিশ্ব রেকর্ড দামে যোগ দেওয়ার পর ক্লাব ও দেশে আর আলাদা নম্বরের জার্সি পরতে হবে না ব্রাজিলিয়ানকে। তাকে ১০ নম্বর জার্সি দিয়েছে ফরাসি ক্লাব।

২২২ মিলিয়ন ইউরোতে গত বৃহস্পতিবার ফ্রান্সের সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। সেখানে অন্তত পাঁচ বছর থাকতে রাজি হয়েছেন তিনি। ক্লাবে আসার আগে পেলেন আরেকটি সুখবর। ২৫ বছর বয়সীকে উদ্দেশ্য করে টুইটারে পিএসজি নিশ্চিত করেছে, ‘নেইমার, পিএসজিতে ১০ নম্বর জার্সি পরছে। এটা ভালো উপহার, তাই না?’

গত বছর ম্যানইউতে যোগ দেওয়ার আগে পিএসজির ১০ নম্বর জার্সি পরতেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গত মৌসুমে যেটা উঠেছিল হাভিয়ের পাস্তোরের গায়ে। এবার তিনি আগের মতো পরবেন ২৭ নম্বর। খুশিমনে নেইমারকে এ জার্সি ছেড়ে দিচ্ছেন আর্জেন্টাইন, ‘এ প্রতীকি উপহার আমি তাকে দিতে চেয়েছিলাম। আমি চাই সে প্রথম দিন থেকে এখানে সুখে থাকুক। আমি তার পাশে যে কোনও প্রয়োজনে আছি। চ্যাম্পিয়নস লিগ জিততে পুরো দলকে সহায়তা করব আমি।’ গোল, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের