মেসি এখনও নেইমারের ‘রোল মডেল’

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ১৯:২৯আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৯:৩৪

মেসি এখনও নেইমারের ‘রোল মডেল’ সান্তোসের এক খেলোয়াড়ের খোঁজ মিলল। নতুন পেলে নামে নাকি ডাকা হচ্ছে তাকে, ব্রাজিলিয়ান মিডিয়া ছাপিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল নামটা। ইউরোপিয়ান ক্লাবগুলো হুমড়ি খেয়ে পড়ল আগামীর তারকার জন্য। সে নিয়ে কত আলোচনা, কত গুঞ্জন, কত খবর! নেইমারের নামের সেই তরুণকে পেতে দলবদলের বিশ্বরেকর্ড গড়ার জন্যও প্রস্তুত ছিল নামিদামি সব ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিয়ে অনেকটা চমকেই দিলেন তুলনামূলক কম অঙ্কের টাকায় নাম লিখিয়ে। কারণ হিসেবে তখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছিলেন, লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন থেকেই বেছে নিয়েছেন তিনি বার্সেলোনা।

অথচ সেই মেসির কারণেই নাকি ন্যু ক্যাম্প ছেড়ে দিয়েছেন তিনি, এমন গুঞ্জন তার ২২২ মিলিয়ন ইউরোর দলবদলের আগে-পরে সমানভাবে ভেসে বেড়িয়েছে বাতাসে। নতুন দল প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে গিয়ে সবার ভুলটা ভাঙলেন নেইমার। স্পষ্ট জানিয়ে দিলেন, মেসির কারণে কোনোভাবেই বার্সেলোনা ছাড়েননি তিনি, বরং আগেও যেমন তাকে আদর্শ মেনেছেন, মানবেন ভবিষ্যতেও।

বার্সেলোনায় মেসিই নেতা। তাকে ঘিরেই হয় দলের সব পরিকল্পনা। ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করা নেইমার বেরিয়ে আসতে চাইছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের ছাড়া থেকে, নেইমারের দলবদলের গুঞ্জনে স্প্যানিশ মিডিয়ায় শোনা গেছে এই আলোচনাই। পিএসজির পরিচয় পর্বে তাই সংবাদমাধ্যম থেকে ধেয়ে এসেছিল প্রশ্নটা- মেসির ছায়া থেকে বেরিয়ে আসতেই কি বার্সেলোনা ছাড়া? উত্তরে নেইমার সরাসরি বললেন, ‘না, বরং বিষয়টা পুরোপুরি উল্টো। বার্সেলোনার হয়ে খেলার অন্যতম প্রেরণার জায়গা ছিল লিওনেল মেসি। ও আমার রোল মডেল।’

যার সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন, তাকে সামনে পাওয়ার শুরুর মুহূর্তগুলো যেন চোখের সামনে ধরা দিল নেইমারের, ‘(বার্সেলোনায়) কোনও রকম চাপ ছিল না শুরুতে। একটা সমস্যাই হয়েছিল অনুশীলনের প্রথম সপ্তাহে, যখন আমি ভীষণ স্নায়ুচাপে ভুগেছিলাম আমার রোল মডেলের সঙ্গে অনুশীলন করে।’ যদিও মেসিই স্বাভাবিক করে তুলেছিলেন নেইমারকে, ‘তবে এক সপ্তাহ পর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলাম। সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলাটা খুব সহজ কারণ প্রত্যেক খেলোয়াড়ই চায় বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলে শিরোপা জিততে।’

‘বন্ধু’কে ধন্যবাদ জানাতেও ভুল হলো দলবদলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের, ‘ধন্যবাদ দিতে চাই মেসিকে, কারণ ও আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছিল। একসঙ্গে কাটানো চার বছরে অনেক কিছু শিখেছি তার কাছ থেকে।’ বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক