তিন বছর আগের নিষেধাজ্ঞায় বাদ মডরিচ

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ২১:৩৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২১:৩৯

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নেই মডরিচ (বামে) রিয়াল মাদ্রিদ সমর্থকরা হয়তো ভুলেই গেছে বিষয়টি। তিন বছর আগের ঘটনা মনে রাখাটাও তো কঠিন। তবে স্প্যানিশ সুপার কাপের ম্যাচের আগে ফিরে এসেছে ২০১৪ সালে লুকা মডরিচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার দৃশ্যটি। সুপার কাপে সেবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখায় ক্রোয়েশিয়ান মিডফিল্ডার নিষিদ্ধ হন এক ম্যাচ। ওই নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনার বিপক্ষে এবারের সুপার কাপের প্রথম লেগে খেলা হচ্ছে না মডরিচের।

২০১৪ সালের সুপার কাপে অ্যাতলেতিকোর বিপক্ষে ৮৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মডরিচ। যাতে এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি। ওই নিষেধাজ্ঞা এতদিন জমা ছিল, কারণ গত দুই মৌসুমে রিয়াল মাদ্রিদ সুযোগ পায়নি স্প্যানিশ সুপার কাপে। তবে গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এবার খেলতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। মডরিচের নিষেধাজ্ঞার ওই শাস্তিই কার্যকর হবে ন্যু ক্যাম্পের প্রথম লেগে।

সামনের রবিবার ন্যু ক্যাম্পের প্রথম লেগে বার্সেলোনা স্বাগত জানাবে রিয়ালকে। ওই ম্যাচ খেলতে না পারলেও ঘরের মাঠের দ্বিতীয় লেগ (বুধবার) খেলতে কোনও বাধা থাকবে না রিয়াল মিডফিল্ডারের।

মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয় লিগ ও কাপ চ্যাম্পিয়ন। সেই ধারায় এবার লা লিগার চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে দুই লেগের ম্যাচে মুখোমুখি হবে কোপা দেল রে জয়ী বার্সেলোনা। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী