৭ গোলের থ্রিলারে আর্সেনালের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১০:২৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:৫২

জিরদের গোলেই নিশ্চিত হয় আর্সেনালের জয় শুরুতেই জমে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০১৭-১৮ মৌসুমের প্রথম ম্যাচটাই ছিল উত্তেজনায় ভরা। তা হওয়ারই কথা, ২০১৬ সালের চ্যাম্পিয়ন লিস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিল যে আর্সেনাল। দর্শকদের প্রত্যাশা পূরণ করে এমিরেটস স্টেডিয়ামে চমৎকার এক ম্যাচ মঞ্চায়িত করেছে দল দুটি। গোলের পর গোল করে গোটা ৯০ মিনিট মাতিয়ে রেখে মৌসুমের প্রথম ম্যাচেই উপহার দিয়েছে ৭ গোল। রোমাঞ্চকর এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। ৭ গোলের থ্রিলারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে গানাররা।

ঘরের মাঠে শুরুতেই গোলোৎসব করে আর্সেনাল। ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটেই তারা এগিয়ে যায় আলেজান্দ্রে লাকাজেত্তের লক্ষ্যভেদে। গ্রীষ্মের দলবদলেই অলিম্পিক লিওঁ থেকে আর্সেনালে নাম লেখানো এই স্ট্রাইকার অভিষেকেই পেয়ে যান গোলের দেখা। মোহাম্মদ এলনেনির ক্রস থেকে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি। পাল্টা জবাব দিতে দেরি করেনি লিস্টার, ৩ মিনিট পরই তাদের সমতায় ফেরান শিনঝি ওকাজাকি। আর্সেনাল গোলরক্ষক পেত্র চেখ বল ক্লিয়ার করতে গোলপোস্ট ছেড়ে গেলে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

শুরুতে পিছিয়ে পড়া এই লিস্টারই কিন্তু এগিয়ে গিয়েছিল ২৯তম মিনিটে। এক বছর আগে লিস্টারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের নায়ক জেমি ভার্ডি নতুন মৌসুমের শুরুতেই প্রতিপক্ষদের জন্য দিয়ে রাখলেন সতর্কবার্তা। আলব্রিগটনের মাপা ক্রস বক্সের ভেতর থেকে জালে জড়ান ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য স্কোরলাইন ২-২ করে আর্সেনাল ড্যানি ওয়েলবেকের লক্ষ্যভেদে। লিস্টারের রক্ষণভাগের ভুলে পাওয়া সুযোগটা নষ্ট করেননি ইংলিশ ফরোয়ার্ড।

এই গোলেই সর্বনাশ লিস্টার সিটির দ্বিতীয়ার্ধেও গোলোৎসব চলেছে এমিরেটস স্টেডিয়ামে। ৫৬ মিনিটে লিস্টার আবারও লিড নেয় ভার্ডি দ্বিতীয়বার জাল খুঁজে পেলে। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে এগিয়ে নেন তিনি দলকে। তার ওই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল লিস্টারকে। কেননা ৮৩ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল যে সফরকারীরাই। কিন্তু ২ মিনিটের একটা ঝড়ে সব হিসাব যায় পাল্টে। ৮৩ মিনিটে অ্যারন রামসির লক্ষ্যভেদে সমতায় ফেরা আর্সেনাল ৮৫ মিনিটে জয় নিশ্চিত করে অলিভিয়ের জিরদের চমৎকার গোলে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম