‘এল ক্লাসিকো’র আরেকটি রেকর্ডে চোখ মেসির

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১৭:২০আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৭:২১

‘এল ক্লাসিকো’তে মেসি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথে আরও রং-রূপ যোগ করেছেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের পর থেকে আর্জেন্টাইন তারকা আলো ছড়িয়ে এসেছেন বিশ্বের অন্যতম সেরা এই দ্বৈরথে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি আগেই। ‘এল ক্লাসিকো’র আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। রিয়ালের বিপক্ষে আর মাত্র দুটো ম্যাচ জিতলেই বার্সেলোনার জার্সিতে সবচেয়ে বেশি ‘এল ক্লাসিকো’ জয়ী খেলোয়াড় হবেন তিনি।

যে সুযোগটা পেয়ে যাচ্ছেন মৌসুমের শুরুতেই। স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। দুই লেগের ম্যাচ হওয়ায় মেসির সামনে হাতছানি দিচ্ছে রেকর্ডটি। সুপার কাপের ম্যাচ দুটি জিতলে জাভিকে টপকে সবচেয়ে বেশি ‘এল ক্লাসিকো’ জিতবেন মেসি। ২০১৫ সালে ন্যু ক্যাম্পকে বিদায় জানানো সাবেক স্প্যানিশ মিডফিল্ডার ৪২বার মাঠে নেমেছিলেন ‘এল ক্লাসিকো’ মহারণে, যেখানে তার জয়ের সংখ্যা ১৭টি। তার ঠিক পেছনেই থাকা মেসি রিয়ালের বিপক্ষে খেলা ৩৪ ম্যাচে জিতেছেন ১৬টিতে। সামনের স্প্যানিশ সুপার কাপের দুই ম্যাচ জিতলে তাই জাভিকে টপকে শীর্ষে বসবেন আর্জেন্টাইন অধিনায়্ক।

মেসির পেছনেই আছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ‘এল ক্লাসিকো’র ৩৫ ম্যাচে তার জয়ের সংখ্যা ১৫। অবশ্য বার্সেলোনার কোনও খেলোয়াড়ই ধারে কাছে নেই রিয়াল মাদ্রিদের পাকো গেন্তোর, যিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ‘এল ক্লাসিকো’ জয়ী খেলোয়াড়। বার্সেলোনা-রিয়ালের দ্বৈরথে ৪২বার মাঠে নামা এই স্প্যানিশ তারকা জিতেছেন ২১ ম্যাচ।

এ তো গেল জয়ের হিসাব। হারের পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হতাশ হতে হয়েছে সের্হিয়ো রামোস, রাউল ও মনোলো সানচিসকে। এরা প্রত্যেকেই হেরেছেন ১৬টি করে ‘এল ক্লাসিকো’। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম