পিএসজিতে আজ নেইমারের অভিষেক

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১৭:৫১আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৮:০২

নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে ঘরের মাঠে অভিষেকের আশা করেছিলেন নেইমার। কিন্তু কাগজপত্রের ঝামেলায় সেটা হয়নি। অবশেষে গুইনগাম্পের মাঠে প্রথমবার নতুন ক্লাব জার্সি গায়ে দেবেন ব্রাজিলিয়ান। রোদোরো স্টেডিয়ামের ১৮ হাজার ২৫০ জন দর্শক সরাসরি নেইমারের লিগ ওয়ান অভিষেক দেখতে পাবে রবিবার। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

বার্সেলোনার কাছ থেকে সনদপত্র পাওয়ার পর পিএসজিকে সবুজ সংকেত দেখিয়েছে ফ্রেঞ্চ লিগ। গুইনগাম্পের বিপক্ষে নেইমারকে রেখে দল ঘোষণা করেছেন কোচ উনাই এমেরি।

ফরাসি লিগ কর্তৃপক্ষ নেইমারকে নিয়ে এক বিবৃতি দিয়েছে, ‘নেইমারের চুক্তি অনুমোদন হয়েছে। সে রবিবার খেলতে পারবে।’ আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট হাতে না পাওয়ায় এমিয়েঁর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি ২৫ বছর বয়সী তারকা।

নেইমারের অভিষেক দেখতে উদগ্রীব এমেরি। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘তাকে আমরা দ্রুত খেলায় দেখতে চাই। তাকে আমাদের দরকার।’

শক্তি আর ঐতিহ্যে পিএসজি ও গুইনগাম্পের ব্যবধান আকাশ পাতাল। যেখানে গত পাঁচ মৌসুমে ৬৮৪ মিলিয়ন ইউরো খরচ করেছে প্যারিসের ক্লাব, সেখানে গুইনগাম্পের খরচ ৫.৬ মিলিয়ন। ফ্রান্সের শীর্ষ লিগের ৪৫ মৌসুমে পিএসজির হাতে উঠেছে ৩৩ শিরোপা, আর প্রতিপক্ষের ৩টি। মার্কা, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম