রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ২০:৩২আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২০:৫৫

লাল কার্ড দেখার পর রোনালদোর ক্ষোভ এক ম্যাচ যে নিষিদ্ধ হচ্ছেন, সেটা নিশ্চিত হয়েই ছিল। তবে রেফারিকে ধাক্কা মারার শাস্তি হিসেবে কতটা চড়া মূল্য দিতে হয় ক্রিস্তিয়ানো রোনালদোকে, সেটাই ছিল দেখার। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কঠিন শাস্তিই দিয়েছে রিয়াল মাদ্রিদ তারকাকে। বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লাল কার্ড ও রেফারিকে ধাক্কা মারার অপরাধে ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো।

বুধবার স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে মাঠে নামবে আবার বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগের আগে কোনও সিদ্ধান্ত আসবে না বলেই শোনা গিয়েছিল স্প্যানিশ মিডিয়ায়। তবে অপরাধটা গুরুতর হওয়ায় সোমবারই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ঘোষণা করেছে রোনালদোর শাস্তি। রবিবার রাতের ঘটনায় পর্তুগিজ তারকাকে নিষিদ্ধ করেছে তারা ৫ ম্যাচের জন্য। যাতে সুপার কাপের দ্বিতীয় লেগ তো বটেই, রোনালদো খেলতে পারবেন না দেপোর্তিভো লা করুনা, ভ্যালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার প্রথম চার ম্যাচ।

শুধু ৫ ম্যাচের নিষেধাজ্ঞা নয়, আর্থিক জরিমানাও করা হয়েছে রিয়াল মাদ্রিদ ও রোনালদোকে। মাদ্রিদের ক্লাবটি অবশ্য আরএফইএফ’-এর দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে সামনের ১০ দিনের মধ্যে।

রবিবার রাতে ন্যু ক্যাম্পে সুপার কাপের প্রথম লেগে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল। উত্তেজনা ছড়ানো ম্যাচটি রিয়াল জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে, যেখানে সফরকারীদের দ্বিতীয় গোলটি করেছিলেন রোনালদো। দুর্দান্ত গোল করে পর্তুগিজ তারকা বুনো উল্লাসে মেতে ওঠেন তার জার্সি খুলে। স্বাভাবিকভাবেই হলুদ কার্ড দেখেন এই অপরাধে। ৮০ মিনিটের ওই ঘটনার মিনিট দুয়েক পর রোনালদো বার্সেলোনার ডি বক্সে ‘ডাইভ’ দিলে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে দেখেন লাল কার্ড। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি তার, ক্ষুব্ধতা প্রকাশ করেন তিনি রেফারি রিকার্দো দি বারগোসকে হাত দিয়ে ধাক্কা মেরে। দ্বিতীয় এই অপরাধেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন কঠিন শাস্তি দিয়েছে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম