অবশেষে জয়ের মুখ দেখল মোহামেডান

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ২২:৪১আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২২:৪৮

আরেকটি গোল, মোহামেডান খেলোয়াড়দের উল্লাস হেরেই চলেছিল মোহামেডান। টানা তিন হারের পর অবশেষে জ্বলে উঠল ঢাকার ঐতিহ্যবাহী দলটি। যেনতেনভাবে নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবার ঘুরে দাঁড়িয়েছে তারা দারুণভাবে। সব রাগ-ক্ষোভ উগরে দিয়েছে ফরাশগঞ্জের ওপর। চলতি মৌসুমের প্রথম জয়ের পথে সাদা-কালোরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাশগঞ্জকে।

হারটাই নিয়তি হয়ে ছিল মোহামেডানের জন্য। প্রিমিয়ার লিগের এবারের আসরে কিছুতেই সুবিধা করতে পারছিল না তারা। মাঠ ছাড়তে হচ্ছিল বারবার হতাশ হয়ে। সেই হতাশা ঝেরে ফেলল দুর্দান্ত জয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই মোহামেডান আক্রমণ চালিয়েছে ফরাশগঞ্জের রক্ষণে। সাফল্য পেতে খুব একটা দেরিও হয়নি। ১৯ মিনিটে সাদা-কালোদের এগিয়ে নেন বিপলু আহমেদ। মিনিট পাঁচেক পর আবারও গোলোৎসবে মাতে মোহামেডান, ব্যবধান দ্বিগুণ করেন তকলিছ আহমেদ।

চেনা রূপে হাজির হওয়া মোহামেডানের তবু গোল ক্ষুধা কাটেনি। ২৮ মিনিটে আবারও ফরাশগঞ্জের জালে বল জড়ায় তারা। স্কোরশিটে এবার নাম তোলেন অনিক হোসেন। আসলে প্রথমার্ধের এই ৯ মিনিটের ঝড়েই ম্যাচ নিজেদের অনুকূলে নিয়ে নেয় মোহামেডান। বাকি সময়টাও দেখিয়েছে দাপট। প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে থাকা ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি ফরাশগঞ্জের কফিনে শেষ পেরেকটি মারে ৬০ মিনিটে, যখন কিংসলে চিগোজিক বল জড়ান জালে।

শেষ পর্যন্ত  ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। যাতে পেয়েছে মৌসুমের প্রথম জয় ও প্রথম পয়েন্ট। ৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। সমান ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্টও একই।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম