আবার পিএসজির জয়ের নায়ক নেইমার

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৭, ০৪:২৪আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১১:০৯

নেইমারের গোল উদযাপন প্যারিস সেন্ত জার্মেইতে নেইমারের অভিষেক হয়েছিল গুইনগাম্পের মাঠে। আর রবিবার প্রথম তিনি নামলেন ক্লাবের হোম ভেন্যু পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে। ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী হলো ঘরের দর্শকরা। লিগ ওয়ানে তুলোসের বিপক্ষে পিএসজির গোল উৎসবের দিনে নেইমার করেছেন দুটি গোল, বানিয়ে দিয়েছেন দুটি। এছাড়া আদায় করেছেন একটি পেনাল্টি। তার নৈপুণ্যে ৬-২ গোলে তুলোসকে উড়িয়ে দিয়েছে গতবারের রানার্সআপরা।
শুরুতে পিছিয়ে পড়েছিল পিএসজি। নজরের বাইরে থাকা ম্যাক্স গ্রাডেলের ভলিতে ১৮ মিনিটে গোলমুখ খোলে তুলোস। ৩১ মিনিটের গোলে দলকে সমতায় ফেরান নেইমার। চার মিনিট পর আদ্রিয়েন র‌্যাবিয়টকে দিয়ে গোল করিয়ে পিএসজিকে এগিয়ে নেন তিনি।
বিরতির পর ছোটখাটো ধাক্কা খায় সাবেক চ্যাম্পিয়নরা। ২১ মিনিট বাকি থাকতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্কো ভারেত্তি মাঠ ছাড়েন। পিএসজি হয়ে যায় ১০ জনের। তাতে কোনও সমস্যা হয়নি। তুলোসের ডিবক্সে এন্ডি ডেলোর্টের ফাউলের শিকার হন নেইমার। পেনাল্টি থেকে ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল করেন এডিনসন কাভানি। ৭৮ মিনিটে থিয়াগো সিলভার আত্মঘাতী গোলে পিএসজির সঙ্গে তুলোসের ব্যবধান কমে দাঁড়ায় ৩-২ গোলে, ম্যাচে ফেরে উত্তেজনা। তবে বদলি নামা হাভিয়ের পাস্তোরের ৮২ মিনিটের চমৎকার গোলে সব শঙ্কা মুছে যায়। দুই মিনিট পর কুরজাওয়াকে অ্যাক্রোবেটিক গোল বানিয়ে দেন নেইমার। আর ইনজুরি সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন এ ব্রাজিলিয়ান।
টানা তিন জয়ে মোনাকো ও সেন্ত এতিয়েন্নের সঙ্গে যৌথভাবে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি।
/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম