বাইআউট ক্লজ দিয়ে মেসিকেও কেনা সম্ভব!

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৭, ১৬:৫২আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৫৮

বাইআউট ক্লজ দিয়ে মেসিকেও কেনা সম্ভব! নেইমারকে বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ত জার্মেই। অবিশ্বাস্য দামে ব্রাজিলিয়ান তারকাকে দলে টেনে ফরাসি ক্লাবটি যে বিস্ময়ের জন্ম দিয়েছে, সেটা ভবিষ্যৎ ফুটবলে আরও ঘটবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকদের অনেকে। সেই তালিকায় লিওনেল মেসির নাম আসাটা মোটেও অস্বাভাবিক নয়। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাবেক কোচ পেপ গার্দিওলারই যেমন ধারণা, মেসির বাইআউট ক্লজের শর্ত পূরণ করার ক্ষমতা আছে ইউরোপের কোনও না কোনও ক্লাবের। সেটা ম্যানচেস্টার সিটি কিনা, তা অবশ্য স্পষ্ট করেননি।

বার্সেলোনার সঙ্গে মেসি নতুন চুক্তি না করায় অনেক গুঞ্জন উড়াউড়ি করছিল বাতাসে। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটি গত মাসে ঘোষণা করে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। যদিও এখনও চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। ২০১৮ সাল পর্যন্ত থাকা আগের চুক্তি অনুযায়ী পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বাইআউট ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজের শর্ত পূরণ করে ইউরোর যে ঝনঝনানি শুনিয়েছে পিএসজি, মেসির বেলাতেও সেরকম কিছু হতে পারে কিনা- এমন প্রশ্নে গার্দিওলার উত্তর, ‘জানি না। কেউ নিশ্চয় আছে, যাদের অনেক টাকা আছে এবং তারা খরচ করতে ইচ্ছুক। হতেও পারে এমনটা (মেসির বাইআউট ক্লজ দিয়ে কেনা)।’

সোমবার রাতে ঘরের মাঠে ম্যানসিটি ১-১ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। ১০ জনের দল নিয়েও সফরকারীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় সন্তুষ্ট গার্দিওলা, ‘জয়ের জন্যই আমরা মাঠে নেমেছিলাম। তবে ৬০ মিনিট ১১ জনের বিপক্ষে ১০ জনের লড়াই চালিয়ে শেষ পর্যন্ত ড্র করাটা জয়ের মতোই। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। বিপরীতে ওরা একটাই সুযোগ পেয়ে গোল করেছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম