৫ গোলের রোমাঞ্চে মোহামেডানকে হারালো সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ২২:২৪আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২২:২৫

গোলের পর সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড়দের উল্লাস বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে তারা হারিয়ে ১-০ গোলে। দুটি করে ড্র ও হারের পর প্রথমবার ৩ পয়েন্ট পেয়েছে তারা। এদিন চমকের শেষ এখানেই হয়নি। পরের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫ গোলের রোমাঞ্চে জিতেছে সাইফ স্পোর্টিং। তাদের টানা চতুর্থ জয় এসেছে ৩-২ গোলে।

৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে সাইফ। শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর (১৫) সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্টের। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। চতুর্থ হারে মোহামেডান ৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। পঞ্চম রাউন্ড শেষে ব্রাদার্স (৫) সাত নম্বরে। আর এক পয়েন্টে এগিয়ে থেকে ঠিক তাদের উপরে তৃতীয় হারের স্বাদ নেওয়া মুক্তিযোদ্ধা।

দুইবার এগিয়ে গেলেও মোহামেডান জয়ের দেখা পায়নি এদিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচে ১২ মিনিটে তারা গোলমুখ খোলে। কিংসলে চিগোজি গোলটি বানিয়ে দেন তকলিস আহমেদকে। মতিন মিয়ার ক্রস থেকে জুয়েল রানা ২২ মিনিটে হেড করে সাইফকে সমতায় ফেরান। ১০ মিনিট পর আবার এগিয়ে যায় মোহামেডান। মিডফিল্ডার ফয়সাল মাহমুদ স্কোর করেন ২-১। তবে ৩৮ মিনিটে সাইফ দ্বিতীয়বার সমতায় ফেরে। কলম্বিয়ার মিডফিল্ডার দিনার আনদেস লোরদাবা লক্ষ্যভেদ করেন। মোহাম্মদ শাকিলের কর্নার থেকে মোহামেডানের জালে বল জড়ান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথমবার এগিয়ে যায় সাইফ। মোহামেডানের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে হেম্বার আর্লে ভ্যালেন্সিয়া করেন দলের তৃতীয় গোল। বিরতির পর সমতায় ফেরার জন্য প্রাণান্তকর চেষ্টা করেও পারেনি মোহামেডান।

ব্রাদার্সের গোল উদযাপন এর আগের ম্যাচে অগাস্টিন ওয়ালসনের ৭১ মিনিটের গোলে বহুল প্রতীক্ষিত জয় পায় ব্রাদার্স।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের