‘বার্সেলোনা ছাড়া উচিত মেসির’

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ১৩:২২আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৪:৩৩

লিওনেল মেসি ন্যু ক্যাম্পে এখনও চুক্তি নবায়নপত্রে সই করেননি লিওনেল মেসি। বার্সেলোনার ফরোয়ার্ডকে তাই আরও ভাবতে বলছেন সুপার-এজেন্ট খ্যাত মিনো রায়োলা। ৩০ বছর বয়সীকে তিনি পরামর্শ দিয়েছেন: তোমার মাহাত্ম্য প্রমাণে বার্সেলোনা ছাড়ো।

কয়েকদিন আগে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিকে সম্মতি জানান মেসি। যদিও চুক্তিপত্রে সই করেননি। তাই ন্যু ক্যাম্পে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর থাকা নিয়ে শঙ্কা কাটেনি। বিভিন্ন মিডিয়ার গুজব- ম্যানসিটি হাতছানি দিচ্ছে তাকে। সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে আবার কাজ করতে চান তিনি। পল পোগবা, রোমেলু লুকাকু, মার্কো ভেরাত্তি, হেনরিক মিখিতারিয়ান ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো বড় তারকাদের এজেন্ট রায়োলাও মনে করেন এবার নতুন অভিজ্ঞতা নেওয়া উচিত মেসির।

বার্সেলোনার সর্বকালের শীর্ষ গোলদাতাকে নিয়ে এ ডাচ এজেন্ট বলেছেন, ‘ভিন্ন কোনও ক্লাবে মেসির মতো খেলোয়াড়কে অন্য অভিজ্ঞতা অবশ্যই নেওয়ার দরকার। তাকে সেখানে প্রমাণ করতে হবে সে কতটা সেরা। বার্সেলোনাকে নতুন সাজে সামনে আসতে হবে।’

এদিকে মেসিকে বার্সা থেকে কেনার সম্ভাবনা ‘অসম্ভব’ বলে থামিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির ফুটবল ডিরেক্টর জিকি বেজিরিস্টেইন। দলবদলের বাজার ৩১ আগস্ট বন্ধ হওয়ার আগেই ২৭৫ মিলিয়ন ইউরোতে আর্জেন্টাইন তারকাকে কেনার আভাস প্রত্যাখ্যান করেছেন তিনি, ‘নাহ, এটা অসম্ভব। সে বার্সেলোনায় থাকবে। আমরা দৌড় থেকে ছিটকে পড়েছি। এতো অল্প সময়ের মধ্যে এ চুক্তি অসম্ভব।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক