বার্সায় ‘নেইমারের জার্সি’ এখন ১০৫ মিলিয়ন ইউরোর দেম্বেলের

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৭, ১০:৩৭আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১০:৩৯

দেম্বেলের ১১ নম্বর জার্সি সব জল্পনা-কল্পনার অবসান। শেষ হলো ওসমান দেম্বেলের দলবদলের নাটক। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ফরাসি এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ৫ বছরের চুক্তিতে তাকে আনতে ১০৫ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে বলে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। তবে এই অর্থের সঙ্গে আরও কিছু যোগ হতে পারে বলেও জানিয়েছে বার্সেলোনা, যদিও তা খোলাসা করেনি। নেইমার চলে যাওয়ায় তার জায়গা পূরণের জন্য ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে এনেছে বার্সেলোনা ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি ট্রান্সফার ফি দিয়ে। শুধু জায়গা পূরণ নয়, দেম্বেলে পাচ্ছেন নেইমারের রেখে যাওয়া ‘১১’ নম্বর জার্সিও।

অনেক দিন ধরে চলছিল আলোচনা। কিন্তু ডর্টমুন্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারছিল না বার্সেলোনা। শেষ পর্যন্ত শুক্রবার রাতে আসে দেম্বেলের যোগ দেওয়ার ঘোষণা। ২০ বছর বয়সী ফরোয়ার্ড রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য আসবেন বার্সেলোনায়। চুক্তি হয়ে যাওয়ার পরপরই অবশ্য পেয়ে গেছেন নতুন ঠিকানার জার্সি নম্বর। ২০১৩ সাল থেকে প্যারিস সেন্ত জার্মেইয়ের যোগ দেওয়ার আগ পর্যন্ত নেইমার যে জার্সি পরে খেলেছেন, সেই ‘১১’ নম্বর জার্সিই পরবেন দেম্বেলে।

২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর থেকে বার্সেলোনা খুঁজছিল নতুন ফরোয়ার্ড। পছন্দের তালিকায় প্রায় শুরু থেকেই ছিলেন দেম্বেলে। দুই পায়ে সমান দক্ষ এই ফরাসি মাঠের ফুটবলে নেইমারের জায়গা পূরণ করতে পারেন কিনা, সেটাই এখন দেখার। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান